নিজস্ব প্রতিবেদক : JSW Dulux Limited (পূর্বতন Akzo Nobel India Limited), ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ডেকোরেটিভ পেইন্টস ও কোটিংস সংস্থা, তাদের অত্যন্ত প্রিমিয়াম Velvet Touch™ Eterna পোর্টফোলিওর সর্বশেষ সংযোজন Velvet Touch™ Eterna High Sheen লঞ্চ করল। বিলাসবহুল নান্দনিকতা ও দীর্ঘস্থায়ী গুণমানের প্রত্যাশী আধুনিক বাড়ির মালিকদের কথা মাথায় রেখে তৈরি এই নতুন পণ্যটিতে রয়েছে আকর্ষণীয় উজ্জ্বল ও প্রতিফলনশীল ফিনিশ, উন্নত রঙের সুরক্ষা এবং ১২ বছরের ওয়ারেন্টি।
পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংস্থার সেলস নেতৃত্ব, ডিস্ট্রিবিউটর, ডিলার এবং চ্যানেল পার্টনারদের উপস্থিতিতে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। Velvet Touch™ Eterna High Sheen-এর মাধ্যমে ব্র্যান্ডটি বিলাসবহুল ইন্টেরিয়র পেইন্টস বিভাগে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল। এর ঝলমলে ও আলো-প্রতিফলনকারী ফিনিশ আধুনিক বসবাসের জায়গায় এনে দেবে গভীরতা, উজ্জ্বলতা এবং আভিজাত্যের ছোঁয়া।
পণ্যটির উদ্বোধন প্রসঙ্গে JSW Dulux Limited-এর চিফ মার্কেটিং অফিসার মিসেস বন্দনা কৃষ্ণিয়া বলেন,
“JSW Dulux-এ আমরা ভারতীয় বাড়ির মালিকদের পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা পূরণে নিরন্তর উদ্ভাবনের উপর জোর দিয়ে থাকি। Velvet Touch™ Eterna High Sheen এমন গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাঁরা অনন্য ফিনিশ, অসাধারণ নান্দনিকতা এবং উৎকৃষ্ট কারুকার্যের মাধ্যমে বিলাসিতার এক অতুলনীয় অভিজ্ঞতা পেতে চান। Tru Colour Technology দ্বারা সমৃদ্ধ এই পণ্যটি ইন্টেরিয়র স্পেসকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি দীর্ঘস্থায়ী সৌন্দর্য ও নিশ্চিন্ততার প্রতিশ্রুতি দেয়। Velvet Touch Eterna সত্যিই অতুলনীয় এক সৃষ্টি।”
বিলাসবহুল ইন্টেরিয়র পেইন্টসের ক্ষেত্রে চার দশকেরও বেশি সময় ধরে উদ্ভাবনের ঐতিহ্য বহন করে চলেছে Velvet Touch™ ব্র্যান্ড। ১৯৮০ সালে প্রথম প্রজন্মের পণ্য লঞ্চের পর থেকেই ব্র্যান্ডটি উদ্ভাবন, আভিজাত্য এবং উন্নতমানের ফিনিশের সমার্থক হয়ে উঠেছে। ২০২৪ সালে Velvet Touch™ Eterna Rich Sheen এবং ২০২৫ সালে Velvet Touch™ Eterna Matt লঞ্চের মাধ্যমে Eterna রেঞ্জ বিলাসবহুল পণ্যের বিভাগে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। এবার Velvet Touch™ Eterna High Sheen-এর সংযোজনের মাধ্যমে JSW Dulux তাদের প্রিমিয়াম পণ্যের সম্ভার আরও প্রসারিত করল, যা বাড়ির মালিকদের তাঁদের পছন্দমতো মার্জিত ও দীর্ঘস্থায়ী ইন্টেরিয়র তৈরি করার আরও সুযোগ করে দেবে।





