- এই শহরে ট্রাপ্টেট ব্রাদার্স এর সুর থেকে কেরালার বাম্বু ব্যান্ড, গুজরাতি লোকসঙ্গীত থেকে গীতগোবিন্দ এর সুরের জাদু নিয়ে আসছে সহজ পরব এর সিজন নয়
আগামী ৫ ও ৬ ডিসেম্বর ২০২৬ ভারতীয় জাদুঘর প্রাঙ্গনে -অনুষ্ঠিত হতে চলেছে সহজ পরব-এর নবম সংস্করণ। প্রাণের শহর কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই ‘সহজ পরব’। দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়জিত এই উৎসবে ট্রাম্পেট ব্রাদার্স এর সুরের রেশ থেকে কেরালার বাম্বু ব্যান্ড বাংলার গীতগোবিন্দ,কীর্তন, বাউল, গুজরাতি লোকসঙ্গীত এই সব মিলে তৈরি করবে এক অসাধারণ ঐকতান।
দুদিনের এই পরবের প্রথম দিন ( বিকেল ৩টে থেকে ) ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে হবে সূচনা। থাকছে সহজ যাত্রা। নানা ধারার লোক সঙ্গীতের মিশেলে তৈরি হবে এক চমক ভরা সুরের ঐক্যতান।পরে থাকছে সহজ পরব সম্মান, এর পর থাকছে হাবিল-কাবিল ( ট্রাম্পেট ব্রাদার্স ), বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী শর্মিলা বিশ্বাসের নৃত্য প্রযোজনা ‘সূত্র’, বাংলাদেশের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী সফি মন্ডলের লোকগান।
দ্বিতীয় দিন ( ৬ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৫টা, ) থাকছে কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী অনাথবন্ধু ঘোষ এর কন্ঠে গীতগোবিন্দ এর গান, কেরালার ব্যাম্বু ব্যান্ড ‘ভায়ালি”, শেষে গুজরাতি লোকসঙ্গীত বিশিষ্ট শিল্পী ওসমান মীর, আমীর মীর এর কন্ঠে।
সবশেষে হরিনাম সংকীর্তন দিয়ে সহজ পরব সিজন নয়ের পরিসমাপ্তি ঘটবে।
২০১৪ সালে লোপামুদ্রা মিত্র এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে দোহারের নানা আলোচনা এবং পরিকল্পনার ফলস্বরূপ জন্ম নিয়েছিল ‘সহজ পরব’। সেই অর্থে এ বছর সহজ পরব বারো বছরে পড়ল। নানা বাঁধা পেড়িয়ে এই উৎসব শীতের মরসুমে এক ঝলক সুরের বৈচিত্র্যময় চমক নিয়ে হাজির হচ্ছে শহরের সংস্কৃতি প্রেমী মানুষের কাছে।
এই উদ্যোগের লক্ষ্য উপমহাদেশের লোকশিল্পের ধারা গুলির উদযাপনের মধ্যে দিয়ে তার প্রচার ও প্রসার ঘটানো। এই প্রজন্মের শ্রোতা-দর্শকদের মধ্যে নানান লোকশিল্প সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং এমন একটি মঞ্চ নির্মাণ করা যেখানে দেশের নানা প্রান্তের লোক শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় লোক শিল্পীদেরও এক ছাদের নীচে আনা সম্ভব।
লোপামুদ্রা মিত্র জানালেন, ” আমরা এই উৎসবে শিকরের সুরের সন্ধান, চর্চা ও উদযাপন করে থাকি। প্রথমদিনে সহজ যাত্রা থাকছে। ভারতীয় সঙ্গীতের শিকরের সুর সুদূরপ্রসারী। পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে আমরা এই উৎসব এতো বড় ভাবে আয়োজন করে থাকি। “
দোহারের পক্ষে রাজীব দাস বলেন, ‘প্রতি বছরের মতোই এবারও সহজ পরব নিয়ে শ্রোতা-দর্শকের আগ্রহ চোখে পরার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি হয়েছে। আশা করছি এবারেও আমরা সুষ্ঠু ও সফল ভাবে ‘সহজ পরব’ এর উদযাপন সম্পন্ন করতে পারবো। এই কর্মকান্ডে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করি।’



