হাউজিং ও মাইক্রো মর্টগেজে ₹১২,০০০ কোটি পেরোল উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক

নভেম্বর, ২০২৬: হাউজিং অ্যান্ড মাইক্রো মর্টগেজেস পোর্টফোলিওতে ₹১২,০০০ কোটির মাইলফলকে পৌঁছেছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংক গ্রামীণ বাজারে নিজের উপস্থিতি আরও বাড়ানো এবং যেসব পরিবারের প্রথাগত আবাসন ফাইন্যান্সে নাগাল সীমিত, তাদের পরিষেবা দেওয়ার আরও সুযোগ দেখতে পাচ্ছে।
এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ব্যাংক ‘বিল্ডিং ভারত – ব্রিক বাই ব্রিক’ নামে এক ইন্ডাস্ট্রি কনক্লেভের আয়োজন করেছে, যেখানে আলোচনা হয়েছে ভারতে সাধ্যের মধ্যে থাকা আবাসন ফাইন্যান্সকে ঘিরে। ভারতে সাধ্যমত দামে বাড়ির চাহিদা গত এক দশকে দ্রুত বেড়েছে। সে অবস্থায় আবাসনের খামতি পূরণ করতে আর্থিক প্রতিষ্ঠান ও আবাসন শিল্পের মধ্যে পার্টনারশিপের ভূমিকা এই কনক্লেভে তুলে ধরা হয়েছে।

সঞ্জয় শুক্লা, ম্যানেজিং ডিরেক্টর, ন্যাশনাল হাউজিং ব্যাংক (NHB), প্রারম্ভিক ভাষণ দেন, তারপর প্যানেল ডিসকাশন হয়। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন বি এ প্রভাকর, পার্ট-টাইম চেয়ারম্যান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, উজ্জীবন এসএফবি; ক্যারল ফুর্টাডো, ইন্টেরিম সিইও অ্যান্ড হোল-টাইম এক্সিকিউটিভ ডিরেক্টর, উজ্জীবন এসএফবি; আশিস মোদানি, গ্রুপ হেড অ্যান্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আইসিআরএ; রোহন শ্রীধর, কো-ফাউন্ডার অ্যান্ড সিওও, টীল ইন্ডিয়া; আকাশ দীপ, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড ট্রেজারার, GRIHA কাউন্সিল; বিশাল গোয়েল, জেনারেল ম্যানেজার, ন্যাশনাল হাউজিং ব্যাংক এবং মোনা কছওয়াহা (মডারেটর), ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, উজ্জীবন এসএফবি।

আলোচনার বিষয়গুলির মধ্যে ছিল ভারতের সাধ্যমত দামের আবাসন সেক্টরের উদীয়মান সুযোগ ও চ্যালেঞ্জগুলি, যার কেন্দ্রে আছে আবাসন ফাইন্যান্স, গ্রামীণ সম্প্রসারণ, প্রথমবার বাড়ির মালিকানা, প্রযুক্তিভিত্তিক সমাধান, নীতিগত সহায়তা এবং সুস্থায়ী নির্মাণ।
কনক্লেভ থেকে উঠে আসা প্রধান দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে ছিল:

• সঞ্জয় শুক্লা, ম্যানেজিং ডিরেক্টর, ন্যাশনাল হাউজিং ব্যাংক (NHB): প্রারম্ভিক ভাষণে তিনি আবাসন ফাইন্যান্সে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলির ক্রমবর্ধমান অবদানের কথা বলেন। তিনি উল্লেখ করেন যে মূল্যের দিক থেকে গৃহঋণের ১.৩% SFB অ্যাকাউন্টে থাকলেও, অ্যাকাউন্টের সংখ্যার দিক থেকে তা ৫.৬%। তিনি নাগাল ছড়িয়ে দিতে ধৈর্যশীল ফান্ডিং, সহায়ক নীতি ও ডিজিটাল সমাধানের গুরুত্বের উপর জোর দেন।

• বি এ প্রভাকর, পার্ট-টাইম চেয়ারম্যান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, উজ্জীবন এসএফবি: তিনি প্রথাগত সেক্টরের বাইরের গ্রাহকদের মধ্যে বাডির মালিকানার ক্রমবর্ধমান চাহিদা বিশেষভাবে তুলে ধরেন এবং তাঁদের আয়ের প্যাটার্ন ও ঋণ শোধ করার ক্ষমতা বোঝার গুরুত্বের উপর জোর দেন।

• ক্যারল ফুর্টাডো, ইন্টেরিম সিইও অ্যান্ড হোল-টাইম এক্সিকিউটিভ ডিরেক্টর, উজ্জীবন এসএফবি: তিনি বলেন যে উজ্জীবনের ₹১২,০০০ কোটির মাইলফলক পেরিয়ে যাওয়া, ব্যাংকের উপর গ্রাহকদের বিশ্বাস এবং আবাসন ফাইন্যান্সের নাগাল সম্প্রসারিত করার প্রতি ব্যাংকের দায়বদ্ধতার প্রতিফলন। তিনি আরও জোর দিয়ে বলেন যে প্রথাগত অর্থনীতির বাইরের গ্রাহকদের বুঝতে পারলে তাঁদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে সুবিধা হয়। গ্রামীণ আবাসন, প্রথমবার বাড়ির মালিকানা এবং সবরকম গ্রাহক সেগমেন্টে নিজেদের প্রকল্প ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি সম্ভাবনা রয়েছে।

• আশিস মোদানি, গ্রুপ হেড অ্যান্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ICRA: তিনি বিশেষভাবে বলেন যে ‘হাউজিং’ হল একটি শক্তিশালী সুরক্ষিত-ঋণদান সেগমেন্ট, যাকে সহায়তা করছে ঐতিহাসিকভাবে কম ক্রেডিট লস এবং সুস্থায়ী দুই অঙ্কের বৃদ্ধির সম্ভাবনা।

• রোহন শ্রীধর, কো-ফাউন্ডার অ্যান্ড সিওও, টীল ইন্ডিয়া: তিনি প্রতারণা কমাতে ডিজিটাল সম্পত্তি যাচাই প্রক্রিয়ার ভূমিকা, যথাযথ অধ্যবসায় এবং ঋণ প্রক্রিয়াকরণের উপরে জোর দেন, বিশেষ করে ছোট শহরগুলিতে।

• আকাশ দীপ, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড ট্রেজারার, GRIHA কাউন্সিল: তিনি বিদ্যুৎ, দিনের আলো এবং জলের সাশ্রয়ের মত সাধারণ ব্যবস্থার মাধ্যমে বাড়ি সাধ্যমত দামের কথা আলোচনা করেন। তাতে জন গৃহ সার্টিফিকেটের মত উদ্যোগ সহায়তা করবে।

• বিশাল গোয়েল, জেনারেল ম্যানেজার, ন্যাশনাল হাউজিং ব্যাংক: ইনি উল্লেখ করেন যে ভারতের মর্টগেজ-টু-GDP রেশিও প্রায় ১২%, যা আগামী পাঁচ বছরে ১৮%-২০% হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি জোর দেন রিফাইন্যান্সের সুযোগ এবং গ্রামীণ আবাসনের জন্য ছাড় দিয়ে ফান্ডিং, মহিলা ঋণগ্রহীতা ও পর্যাপ্ত পরিষেবা না পাওয়া অঞ্চলগুলির উপর।

• মোনা কছওয়াহা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, উজ্জীবন এসএফবি: তিনি একথা ছুঁয়ে যান যে অর্থের আরও নাগাল, সহায়ক নীতি এবং উদ্ভাবনমূলক সমাধান আবাসন ক্ষেত্রে যে খামতি রয়েছে তা মেটাতে এবং আরও বেশি পরিবারকে বাড়ির নাগাল দেওয়ার জন্যে অত্যাবশ্যক। বিশেষ করে গ্রামীণ ও পর্যাপ্ত পরিষেবা না পাওয়া বাজারগুলিতে, যাতে সেখানকার মানুষ বাড়ির মালিক হওয়ার স্বপ্ন সফল করতে পারেন।

এই ইভেন্টে উজ্জীবন GRIHA কাউন্সিল (গ্রীন রেটিং ফর ইন্টিগ্রেটেড হ্যাবিট্যাট অ্যাসেসমেন্ট)-এর সঙ্গে পার্টনারশিপও ঘোষণা করেছে, যাতে তার সাধ্যমত দামের বাড়ির ক্রেতারা গ্রীন-সার্টিফায়েড বাড়ি কিনতে পারেন এবং সেই বাড়ির প্রথম গ্রীন হাউজিং সার্টিফিকেট পেয়ে যান। উজ্জীবন Water.org-র সঙ্গে আরোগ্য ঘর উদ্যোগের মাধ্যমে ব্যাংক ক্রেতাদের মধ্যে নিরাপদ জল ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতাও তৈরি করছে। দুটি উদ্যোগই পরিষ্কার জল ও পরিচ্ছন্নতা, পরিবেশবান্ধব শক্তি ও সুস্থায়ী শহর সম্পর্কে UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসকে সমর্থন করে।

প্রদীপ বি, বিজনেস হেড, হাউজিং অ্যান্ড মাইক্রো মর্টগেজেস, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, বললেন: “একটা বাড়ি হল একটা পরিবারের প্রথম সত্যিকারের সম্পদ। এই ₹১২,০০০ কোটির প্রত্যেকটা টাকার মানে হল একটা পরিবার মাথার উপরে তার নিজের ছাদ পেয়েছে। এই মাইলফলক আসলে আমাদের গ্রাহকদের এবং আমাদের টিমের সাফল্য, এবং এই যাত্রা চলবে।”

উজ্জীবনের আবাসন ব্যবসা ২০১৫ সালে এক পাইলট দিয়ে আরম্ভ হয় স্মল ফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠা হওয়ারও আগে। তখন থেকে আজ পর্যন্ত আসাম ও ত্রিপুরা সহ ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ব্যাংক প্রথম স্মল ফাইন্যান্স ব্যাংক যা NHB-র সঙ্গে যুক্ত ফান্ডিং ও রিফাইন্যান্সে ₹১,৫৪০ কোটি পেয়েছে। এই ব্যাংক প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G) ১.০-র অধীনে ১২,০০০-এর বেশি পরিবারের সহায়তাও করেছে। একেকটি গৃহঋণের গড় টিকিট সাইজ ছিল ₹১২–১৩ লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *