TTBS-এর ‘SME Digital Insights’ সমীক্ষা: সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় পূর্ব ভারতের SME-রা এগিয়ে

কলকাতা, ২৯ সেপ্টেম্বর ২০২৬: Tata Tele Business Services (TTBS) এবং CyberMedia Research (CMR)-এর সাম্প্রতিক ‘SME Digital Insights 2026: Cybersecurity’ সমীক্ষায় দেখা গিয়েছে, সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় পূর্ব ভারতের SME-গুলি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ব্যবসায়িক সংস্থাগুলি এখন নিয়মিত নজরদারি এবং সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থার উপর বেশি গুরুত্ব দিচ্ছে।

পূর্ব ভারতের ৪১% SME নিয়মিতভাবে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে, যেখানে সারা দেশে এই হার মাত্র ১২%। পাশাপাশি, পূর্ব ভারতের ৩৫% SME চলতি বছরে IT খাতে তাদের ব্যয় বাড়ানোর পরিকল্পনা করেছে। সারা দেশে ৮৪% SME আগামী ১২–২৪ মাসে সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে স্পষ্ট, সাইবার নিরাপত্তা এখন আর শুধু IT বিভাগের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হয়ে উঠছে।

পূর্ব ভারতের অগ্রগতি শুধু বিনিয়োগের পরিমাণে নয়, নিরাপত্তা ব্যবস্থাপনার দৈনন্দিন প্রক্রিয়াতেও স্পষ্ট। এই অঞ্চলের ৩৮% SME আগামী এক বছরে তাদের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। অন্যদিকে, ২৮% SME ইতিমধ্যেই তাদের IT বাজেটের ৬–১০% সাইবার নিরাপত্তায় ব্যয় করছে। এই পরিসংখ্যানগুলি দেখায়, পূর্ব ভারতের SME-গুলি মাঝে মাঝে নিরাপত্তা পর্যালোচনা করার পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিয়মিত ও সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থাপনার দিকে এগোচ্ছে।

এই সমীক্ষার ফলাফল সম্পর্কে Tata Teleservices-এর Vice President আদিত্য কিনরা বলেন, “পূর্ব ভারতের SME-গুলি দেখিয়ে দিচ্ছে কীভাবে সাইবার নিরাপত্তাকে প্রতিদিনের ব্যবসায়িক কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলা যায়। এই সমীক্ষায় যে বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে, তা হল নিরাপত্তা ব্যবস্থার উপর নিয়মিত নজরদারির গুরুত্ব। ৪১% SME ধারাবাহিকভাবে তাদের সাইবার নিরাপত্তা পর্যালোচনা করছে। ব্যবসা যত বেশি ডিজিটাল হচ্ছে, প্রযুক্তিগত পরিকাঠামোয় কী ঘটছে সে সম্পর্কে সবসময় সচেতন থাকা যে ব্যবসার স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য জরুরি—এই উপলব্ধি ক্রমশ বাড়ছে।

“পাশাপাশি, ৩৮% SME আগামী এক বছরে তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে। অর্থাৎ, এই প্রবণতা আগামী দিনেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

“TTBS-এ আমরা এই শক্তিশালী ভিত্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বড় সুযোগ দেখছি। SME-গুলিকে নিয়মিত নজরদারি আরও শক্তিশালী করতে, নিরাপত্তা ব্যবস্থাপনা সহজ করতে এবং তাদের ডিজিটাল পরিকাঠামো যত পরিবর্তিত হবে, সেই অনুযায়ী প্রয়োজনীয় বিশেষজ্ঞ সহায়তা পেতে আমরা সাহায্য করতে চাই। CyberMedia Research-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই সমীক্ষার ফলাফল আমাদের পূর্ব ভারতের SME-গুলির অগ্রাধিকারগুলি আরও ভালোভাবে বুঝতে এবং তাদের নিরাপদ ডিজিটাল বৃদ্ধির পরবর্তী পর্যায়ে সহায়তা করার সুযোগ করে দিচ্ছে।”

CyberMedia Research (CMR)-এর Vice President – Industry Research Group (IRG) প্রভু রাম বলেন, “আমাদের সমীক্ষার ফলাফল দেখাচ্ছে যে ভারতীয় SME-গুলির সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়েছে। একদিকে নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর আগ্রহ দ্রুত বাড়ছে, অন্যদিকে সাইবার নিরাপত্তার প্রস্তুতি ও পরিকাঠামোর ক্ষেত্রে এখনও যথেষ্ট পার্থক্য রয়েছে। মাত্র ১২% SME নিয়মিতভাবে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখে।

“অনেক SME এখনও বিভিন্ন আলাদা নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা এবং সমস্যা দেখা দেওয়ার পর ব্যবস্থা নেওয়ার মতো পদ্ধতির উপর নির্ভর করছে। অথচ সাইবার হামলা ও হুমকির ধরন ক্রমশ আরও জটিল এবং নিয়মিত হয়ে উঠছে। বিনিয়োগের আগ্রহ এবং বাস্তব প্রস্তুতির মধ্যে এই ব্যবধানই আজ ভারতীয় SME-গুলির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। CMR-এর বিশ্লেষণ বলছে, ভবিষ্যতে SME-গুলির সাইবার নিরাপত্তা আরও বেশি নির্ভর করবে সমন্বিত এবং নিয়মিত পরিচালিত নিরাপত্তা ব্যবস্থার উপর। আমাদের সমীক্ষায় তুলনামূলকভাবে বেশি প্রস্তুত সংস্থাগুলির মধ্যে এই পরিবর্তনের প্রবণতা ইতিমধ্যেই দেখা যাচ্ছে।”

সমীক্ষায় আরও দেখা গিয়েছে, সামগ্রিকভাবে ৪৬% SME তাদের IT বাজেটের ৫%-এরও কম সাইবার নিরাপত্তায় ব্যয় করে। তবে যেসব SME সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে বেশি আগ্রহী, তাদের মধ্যে নিরাপত্তা খাতে তুলনামূলকভাবে বেশি বাজেট বরাদ্দ করার প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ, ভবিষ্যতে সাইবার নিরাপত্তায় বিনিয়োগ শুধু কোনও তাৎক্ষণিক সমস্যা মেটানোর জন্য নয়; বরং ইতিমধ্যেই তৈরি হওয়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্যও করা হবে।

সাইবার নিরাপত্তায় AI-এর ব্যবহার বাড়ছে

সমীক্ষায় সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করার ক্ষেত্রে AI-এর ক্রমবর্ধমান ভূমিকার কথাও উঠে এসেছে। ৩৫% SME মনে করে, AI সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর মাধ্যমে হুমকি দ্রুত শনাক্ত করা, নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ স্বয়ংক্রিয় করা এবং সাইবার হামলার মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হতে পারে।

অন্যদিকে, ৩৪% SME মনে করে আগামী ১২–২৪ মাসে AI-নির্ভর সাইবার হুমকি তাদের ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ফলে, AI-এর সুবিধা কাজে লাগানোর পাশাপাশি ক্রমাগত পরিচালিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বও বাড়ছে।

SME Digital Insights সমীক্ষার প্রধান তথ্য

সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর প্রবণতা

  • ভারতের ৮৪% SME আগামী ১২–২৪ মাসে সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। এতে বোঝা যায়, ব্যবসার নিরাপত্তার ক্ষেত্রে সাইবার নিরাপত্তার গুরুত্ব ক্রমশ বাড়ছে।
  • মাঝারি আকারের সংস্থাগুলির মধ্যে এই প্রবণতা আরও বেশি। তাদের ৮৯% সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।
  • তবে ৪৬% SME এখনও তাদের IT বাজেটের ৫%-এরও কম সাইবার নিরাপত্তায় ব্যয় করে। অর্থাৎ, ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

SME-রা অভিজ্ঞ ও বিশ্বস্ত সাইবার নিরাপত্তা অংশীদারকে গুরুত্ব দিচ্ছে

  • ৪৮% SME সাইবার নিরাপত্তা পরিষেবা প্রদানকারী বেছে নেওয়ার সময় সহজে প্রযুক্তি যুক্ত করা এবং ভালো গ্রাহক পরিষেবাকে গুরুত্ব দেয়।
  • ৪৬% SME বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ককে অগ্রাধিকার দেয়।
  • ৪৫% SME শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ম মেনে চলার সক্ষমতাকে গুরুত্ব দেয়।

সাইবার হামলার পরেও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির সুযোগ রয়েছে

  • ৪০% SME গত ২৪ মাসে কোনও না কোনও সাইবার হামলা বা নিরাপত্তা সংক্রান্ত ঘটনার সম্মুখীন হয়েছে।
  • তাদের মধ্যে মাত্র ২৮% সংস্থা সেই ঘটনার পর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন করেছে।
  • ৬০% SME সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার পরিবর্তে বিভিন্ন নিরাপত্তা টুল আপগ্রেড করার মতো তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।
  • ৩৫% SME একাধিক cybersecurity tool ব্যবহার করলেও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে তাদের সামগ্রিক নজরদারি এখনও সীমিত।

সাইবার নিরাপত্তায় AI-এর গুরুত্ব বাড়ছে

  • ৩৫% SME মনে করে AI সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারে, বিশেষ করে বুদ্ধিমান threat detection, স্বয়ংক্রিয় monitoring এবং দ্রুত incident response-এর ক্ষেত্রে।
  • ৩৪% SME মনে করে আগামী ১২–২৪ মাসে AI-নির্ভর সাইবার হুমকি তাদের ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

SME Digital Insights সমীক্ষা সম্পর্কে

CMR SME Digital Insights Study 2026: Cybersecurity ভারতের আটটি শহর—দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ এবং পুনে—জুড়ে পরিচালিত একটি প্রাথমিক সংস্থা-ভিত্তিক সমীক্ষার উপর তৈরি।

এই সমীক্ষায় মোট ৮০০ জন IT Head এবং সিদ্ধান্ত গ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ছিল ১৫০টি Micro, ৩৫০টি Small এবং ৩০০টি Medium Enterprise।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *