- পশ্চিমবঙ্গে অ্যামাজন বিজনেস থেকে বিক্রির ক্ষেত্রে শীর্ষে কলকাতা জেলা, তার পরেই আছে উত্তর 24 পরগনা,
দক্ষিণ 24 পরগনা, হাওড়া, বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলার নাম
- অ্যামাজন বিজনেস থেকে পশ্চিমবঙ্গের বিজনেস কাস্টোমাররা সবচেয়ে বেশি করে কিনেছেন আইটি ও ইলেকট্রনিক্স, প্যাকেজিং ও শিপিং সাপ্লাই, এবং ইন্ডাস্ট্রিয়াল টুল্স
কলকাতা, 29 সেপ্টেম্বর, 2026: অ্যামাজন বিজনেস আজ ঘোষণা করল, পশ্চিমবঙ্গে পাঁচ বছরের যৌগিক বার্ষিক বৃদ্ধি হার (সিএজিআর) হিসাবে সামগ্রিক ভাবে বিক্রি বেড়েছে প্রায় 40%। পশ্চিমবঙ্গে ব্যবসায়ীরা অনলাইন কেনাকাটা করার ক্ষেত্রে অ্যামাজন বিজনেসকে অনেক বেশি করে পছন্দ করছেন। কেননা, তাঁরা এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন। যেমন- এখানে আছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিপুল সম্ভার, এগুলো পাওয়া যায় প্রতিযোগী মূল্যে, এখানে আছে জিএসটি মেনে ইনভয়েসের সুবিধা, বাল্ক ডিসকাউন্ট পাওয়া যায়, এবং আছে খুব ভাল ডেলিভারির সুবিধা। ছোট ব্যবসা হোক বা খুচরো ব্যবসা, অফিস হোক বা কোনও প্রতিষ্ঠান সব আকার ও শ্রেণির ব্যবসার কাজে আসছে অ্যামাজন বিজনেস। এই প্ল্যাটফর্ম হল এমন এক জায়গা যে শুধুমাত্র এখানে এলেই স্বচ্ছন্দে সব ধরনের পণ্য আহরণ করা যায়।
বিক্রির ক্ষেত্রে একটি মাইল-ফলক স্পর্শ করা সম্পর্কে অ্যামাজন বিজনেস-এর ডাইরেক্টর মিত্রাঞ্জন ভাদুড়ি বললেন: “সারা পশ্চিমবঙ্গে আমরা অনবরত দেখতে পাচ্ছি যে সবাই বেশ চিন্তা-ভাবনা করেই ডিজিটাল মাধ্যমের সাহায্যে পণ্য আহরণ করার দিকে ঝুঁকছেন। বিশেষ করে উত্সবের মরসুমের আগে ব্যবসায়ীরা এই দিকে বেশ কোমর বেঁধে নেমে পড়েছেন। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার বিভিন্ন ম্যানুফ্যাকচার, আইটি কোম্পানি ও সার্ভিস ফার্মও আরও স্বচ্ছন্দে, আরও বেশি সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে চাইছেন সহজ নিয়মে। তাঁরা আরও বেশি ধরনের প্রোডাক্ট দেখে সেখান থেকে পছন্দের প্রোডাক্ট বেছে নিতে চাইছেন। অ্যামাজন বিজনেস-এ আমরা একই সঙ্গে অনেকগুলো সুবিধা দিচ্ছি। যেমন- আমাদের এখানে প্রোডাক্টের রেঞ্জ অনেক বড়, আমাদের এখানে এমন সব ফিচার আছে যেগুলো ব্যবসায়ীদের জন্য উপযুক্ত, এবং আমাদের ডেলিভারির ওপর ভরসা রাখা যায়। একই জায়গায় এসব সুবিধা পাওয়ার ফলে ব্যবসায়ীরা এখান থেকেই তাঁদের প্রয়োজনীয় পণ্য আহরণ করছেন, নিজেদের দক্ষতা বৃদ্ধি করছেন এবং উন্নতির নতুন-নতুন সুযোগের দরজা খুলে ফেলছেন।”
পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রটি বেশ বৈচিত্রময়। এখানে আছে বস্ত্রশিল্প, চর্মশিল্প, পাটশিল্প, ইঞ্জিনিয়ারিং, খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি। এই সমস্ত শিল্পই বিভিন্ন ধরনের পণ্য আহরণ করে থাকে। যেমন ভারী সরঞ্জাম ও কাঁচামাল থেকে শুরু করে প্যাকেজিং ও দৈনন্দিন ব্যবসার জিনিসপত্র পর্যন্ত অনেক কিছু। উত্সবের মরসুমের বিশেষ করে দুর্গা পুজার কেনাকাটাকে কেন্দ্র করে সমস্ত শিল্পক্ষেত্রেরই ব্যবসায়ীরা জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন বলে বেশ কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেমন- সময় মতন নতুন মাল তুলে রাখা, ভরসার যোগ্য জোগান অব্যাহত থাকা, এবং কার্যকরী মূলধনকে নমনীয় রাখা।
এই সমস্ত চাহিদাকে পূরণ করার জন্য অ্যামাজন বিজনেস এক জায়গায় নিয়ে এসেছে 20 লক্ষের বেশি বিক্রেতার 19 কোটির বেশি প্রোডাক্টের বিশাল ক্যাটালগ। বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য তৈরি ফিচারগুলোকে অ্যামাজন বিজনেস সহজ করে তুলেছে। এই ফিচারগুলোর সাহায্যে ব্যবসায়ীরা বিভিন্ন বিকল্পকে তুলনা করে দেখতে পারবেন, কেনাকাটার পরিকল্পনা তৈরি করতে পারবেন এবং অনেক বেশি কার্যকারিতা ও সাশ্রয়ের সুযোগ সহ পণ্য আহরণের বিষয়টিকে সামলাতে পারবেন। ব্যবসায়ীরা যাতে বড়-বড় অর্ডার দিয়ে অনেক বেশি সাশ্রয় করতে পারেন, তার জন্য অ্যামাজন বিজনেস-এর পক্ষ থেকে 15% পর্যন্ত ইনক্রিমেন্টাল বাল্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ব্যবসার প্রয়োজনীয় নানা জিনিসে। যেমন- আইটি সাপ্লাই, স্টেশনারি ও ক্লিনিং সাপ্লাই। সেই সঙ্গে বাল্ক কেনাকাটায় আছে বিশেষ সহায়তা। বছরের পর বছর হিসাবে পশ্চিমবঙ্গের বিজনেস কাস্টোমারদের বাল্ক অর্ডার সেল্স বেড়েছে 80%-এর বেশি।
উত্সবের মরসুমের আগে অ্যামাজন বিজনেস বিভিন্ন ব্যবসায়ীদের জন্য এমন ব্যবস্থা করে দিচ্ছে যে তাঁরা যাতে উত্সবের মরসুমের জন্য প্রয়োজনীয় পণ্য মজুত করে রাখতে পারেন, কর্পোরেট গিফ্টিং-এর ব্যবস্থা করতে পারেন, কর্মস্থলকে নতুন করে সাজিয়ে তুলতে পারেন। সেই জন্য ইলেকট্রনিক্স, গিফ্ট হ্যাম্পার, ডেকর, ক্লিনিং সাপ্লাই ইত্যাদি ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের সম্ভার রাখা হয়েছে। ব্যবসায়ীরা যাতে উত্সবের মরসুমে আরও ভাল করে কেনাকাটা করতে পারেন তার জন্য আছে আরও নানা সুবিধা। যেমন- কাস্টোমাইজেশন, বান্ডলিং অপশন ও মাল্টি-লোকেশন ডেলিভারি। এই উত্সবের মরসুমে বিজনেস কাস্টোমারদের জন্য অ্যামাজন বিজনেস দিচ্ছে স্পেশ্যাল ফেস্টিভ ডিল ও ব্যাঙ্ক অফার, বিজনেস-অনলি প্রাইসেস, বাল্ক ডিসকাউন্ট এবং নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জিনিসে 9999/- পর্যন্ত এক্সক্লুসিভ ক্যাশ-ব্যাক। এই ভাবে ব্যবসায়ীরা উত্সবের মরসুমে কেনাকাটা করে অনেক বেশি সাশ্রয় করতে পারবেন। কিউরেটেড ফেস্টিভ গিফ্টিং ক্যাটালগে আছে প্রথম সারির সব ব্র্যান্ডের 10,000-এর বেশি প্রোডাক্ট, এগুলোর দাম শুরু হচ্ছে 199 টাকা থেকে। অতএব, ব্যবসায়ীরা বিভিন্ন বাজেটে গিফ্ট কেনার বিষয়ে চিন্তা করে নিতে পারবেন।
অ্যামাজন বিজনেস এখন উদ্যম, এফএসএসএআই, জিএসটি ও বিজনেস প্যান রেজিস্ট্রেশন গ্রহণ করছে। এই ভাবে তারা আরও বেশি সংখ্যক ব্যবসায়ীদের জন্য ডিজিটাল মাধ্যমের সাহায্যে পণ্য আহরণের ব্যবস্থাটি খুলে দিয়েছে। এখন প্রায় 65% কাস্টোমার আসছেন টিয়ার 2 ও টিয়ার 3 শহরগুলি থেকে। অ্যামাজন বিজনেস এখন 100% পিন কোডের জায়গায় পরিষেবা পৌঁছে দিচ্ছে, এখানে বাংলা ভাষাতেই কেনাকাটা করার অভিজ্ঞতা লাভ করা যায়। এই ভাবে অ্যামাজন বিজনেস সারা পশ্চিমবঙ্গে পণ্য আহরণের বিষয়টিকে আরও সহজ করে তুলছে এবং এখানে ঢোকার সুবিধা আরও বাড়িয়ে দিচ্ছে।
এমএসএমই-গুলো পণ্য আহরণের জন্য যা কেনাকাটা করে তার মান অ্যামাজন বিজনেস বাড়িয়ে দিয়েছে। শুধু তা-ই নয়। তারা বিক্রেতাদেরও মান বাড়িয়ে দিয়েছে। কেননা, এই প্ল্যাটফর্মের সাহায্যে আঞ্চলিক পর্যায়ের বিক্রেতারা ভৌগোলিক সীমাকে ছাড়িয়ে ভারতের সেরা বাণিজ্যিক সংস্থাগুলির কাছে পৌঁছে যাচ্ছেন। অ্যামাজন-এ বিজনেস কাস্টোমারদের চাহিদা পূরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিক্রেতাদের সংখ্যা অনবরত বেড়ে চলেছে 40% হারে, পাঁচ বছরের সিএজিআর হিসাবে। এর থেকেই বোঝা যায় যে স্থানীয় ব্যবসায়িক উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী ও মাঝারি ব্যবসায়ীদের বৃহত্তর সংখ্যক ব্যবসায়ী পণ্য ক্রেতার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে অ্যামাজন বিজনেস ক্রমশ বড় ভূমিকা পালন করে যাচ্ছে।
About Amazon India
The Amazon.in marketplace is operated by Amazon Seller Services Private Ltd, an affiliate of Amazon.com, Inc. (NASDAQ: AMZN). Amazon.in seeks to build the most customer-centric online destination for customers to find and discover virtually anything they want to buy online by giving them more of what they want – vast selection, low price, fast and reliable delivery, and a trusted and convenient experience; and provide sellers with a world-class e-commerce marketplace.
About Amazon Great Indian Festival 2026
Amazon Great Indian Festival brings together significant discounts, savings and offers across a wide range of products, including mobile phones, electronics, apparel, watches, laptops, home and kitchen appliances, home décor and more. Shoppers can explore great deals on exchanges, product combos and gift hampers at competitive prices. Additional benefits include no-cost EMI, UPI offers, coupon savings, Amazon Pay Rewards and complimentary products on select purchases. The festival also features special offers for festive shopping and gifting across Durga Puja, Navaratri, Dussehra, Diwali and Dhanteras.
For more information, visit www.amazon.in/aboutus






