স্টার লাইট অনন্য সম্মান ২০২৬-এর মঞ্চে লিভিং লিজেন্ড মিঠুন চক্রবর্তী

স্টার লাইট অনন্য সম্মান – এই মুহূর্তে বাংলার প্রথম পাঁচটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্যে এক এবং অন্যতম অনুষ্ঠান যেটির মুখ্য সংগঠক হলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। তাই এইবারের স্টার লাইট অনন্য সম্মান আগের বারের থেকে অনেক সুমধুর হয়ে উঠেছিল যেখানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমা জগতের সকল কলা কুশলীরা এবং রেড কার্পেটের উপর দিয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতি সকলকে একদম সারপ্রাইজ করে দেয় কারণ মহাগুরু মিঠুন চক্রবর্তী ওনার নিজের অভিনয়ের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষের কাছে জনপ্রিয় তাই স্টার লাইট অনন্য সম্মানে এইবারের বিশেষ চমক ছিল অভিনেতা মিঠুন চক্রবর্তী।

অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের অনবদ্য এই উদ্যোগ সত্যিই এক আপ্লুত । সেটি ছাড়াও উপস্থিত ছিলেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা ইয়াস দাস গুপ্ত , অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান,কৌশানি মুখার্জি, অভিনেতা বিশ্বনাথ বসু , অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ।

জমকালো অনুষ্ঠানে চমকের অনবদ্য প্রয়াসে স্টার লাইট অনন্য সম্মানের বিকশিত আলো ছড়িয়ে পড়েছিল সকলের মধ্যে । এত সুন্দর উদ্যোগের জন্য পায়েলকে জানাই এক গ্র্যান্ড স্যালুট

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *