আনন্দদিন প্রতিবেদক : প্রকাশ পেল নতুন হিন্দি গান ‘তুঝে দেখা স্বপ্ন মে’(Tujhe Dekha Sapno Me) । কলকাতার প্রাইড হোটেলে গানটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন মেলোডি কিং কুমার শানু এবং প্রতিভাবান গায়িকা টুম্পি দাস। দুই শিল্পীর সুরেলা কণ্ঠের যুগলবন্দি গানটিকে বিশেষ মাত্রা দিয়েছে। গানটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য ও অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। গানটির সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন পিন্টু কুমার। তাঁর পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনায় গানটি শ্রোতাদের সামনে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। শিল্পী কুমার শানুর কণ্ঠের সঙ্গে টুম্পি দাসের সুরেলা পরিবেশনা এবং পিন্টু কুমারের সংগীত পরিচালনা এইগানটির অন্যতম আকর্ষণ।
ছবি:বিশ্বজিৎ সাহা





