প্রাতিস্বীক পত্রিকার সাহিত্য সভা


আনন্দদিন প্রতিনিধি : পয়লা নভেম্বর রবিবার ধনিয়াখালির বেলমুড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রাতিস্বীক সাহিত্য পত্রিকা প্রকাশ উপলক্ষে সারাদিন ধরে একসাহিত্য সভা হয়ে গেল। হুগলি ও বর্ধমান জেলার বহু কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সৌরিমা বসু রায় ।বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক, উপন্যাসিক জারিফুল হক, ডক্টর দেব প্রসন্ন বিশ্বাস, চঞ্চল বসুরায় প্রমূখ। কবিতা পাঠ করেন কেতকী মির্জা, বন্দনা মালিক, আব্দুল জব্বার, সুফি রফিকুল ইসলাম, ডাঃ সদরুল আলম, শেখ মোহাম্মদ ইউনুস, প্রবীর দাস ঘোষ, রঞ্জিত হালদার, স্বপন হালদার, সনাতন কর, মনিমালা চ্যাটার্জি, দেবী সিনহা বসু, অমিয়া বন্দ্যোপাধ্যায়, বিদ্যুৎ ভৌমিক প্রমুখ। সংগীত পরিবেশন করেন সংযুক্তা পাত্র, রাজলক্ষ্মী দে চন্দ, অরূপ বন্দ্যোপাধ্যায়, বিজলি বসু রায়, রাজদীপ দাস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন পত্রিকার সম্পাদক গুরুপদ মজুমদার।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *