‘ছন্দায়ন কলাক্ষেত্র’-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

‘আনন্দদিন প্রতিবেদক:’ছন্দায়ন কলাক্ষেত্র’-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেলো মহানায়ক উত্তম কুমার মঞ্চে। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, পরিবেশন করে ছন্দায়নের সঙ্গীত বিভাগের ছাত্র ছাত্রীরা । তার পর শিশু বিভাগের ছাত্র ছাত্রীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠান ছিল শাস্ত্রীয় ঘরানার। তবলা লহরা পরিবেশন এর মাধ্যমে প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হয়। দ্বিতীয়ার্ধ জুড়ে ছিল কত্থক ও ভারত নাট্যম পরিবেশন, পরিবেশন করে ছন্দায়নের ছাত্রীরা। এই মনোজ্ঞ অনুষ্ঠান এর সঙ্গীত পরিচালনায় অতসী সরকার ও পৌলমী চাকী, নৃত্য পরিচালনা সোনালী দাস ও পারমিতা চক্রবর্তী এবং তবলা লহরা সহ সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা সুদীপ কুমার দাস।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *