আনন্দদিন প্রতিবেদক :স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভ্যালাপ্পেন ক্রিয়েশন্সের প্রযোজিত দুটি মালয়ালম ফিচার ছবি ‘নিজাল ব্যয়া পারিকল’ (Nizhal Vyaparikal – Shadow Merchants) এবং ‘সোয়ালিহ’ (Swaleeh) নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছে। কলকাতায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে দুটি ছবিই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

‘নিজাল ব্যায়াপরিকল ” -এর প্রযোজনা ও পরিচালনা করেছেন শাজু ভ্যালাপ্পেন। অন্যদিকে ‘সোয়ালিহ’-এর প্রযোজক শাজু ভ্যালাপ্পেন এবং পরিচালক সিদ্দিক পারাভুর। মানবিকতা, সহমর্মিতা, মর্যাদা, বিশ্বাস ও সহাবস্থানের মতো সামাজিক বিষয়কে কেন্দ্র করে নির্মিত ‘সোয়ালিহ’ ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে একাধিক স্বীকৃতি পেয়েছে।

দুটি ছবিরই চিত্রগ্রহণ করেছেন জলিল বাদুশা। দুই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ড. আনাসওয়ারা। তাঁর অভিনয়ও দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

এই সাফল্যে খুশি নির্মাতা শাজু ভ্যালাপ্পেন জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের দুটি ছবির স্বীকৃতি পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। পরিচালক সিদ্দিক পারাভুরও উৎসবের আয়োজক, নির্বাচকমণ্ডলী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এই ধরনের চলচ্চিত্র উৎসব স্বাধীন ও অর্থবহ সিনেমাকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ।






