আগে হাওড়ার কদমতলায় SB Jewellers-এর ধামাকাদার রিলঞ্চ! সোনা, রুপো, প্ল্যাটিনাম ও হীরের গয়নার নতুন সম্ভার নিয়ে ক্রেতাদের মন জয়ে প্রস্তুত সংস্থা

  • নিজস্ব ডিজাইন, সাশ্রয়ী মেকিং চার্জ এবং ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে হাওড়ার গয়নার বাজারে নতুন চমক SB Jewellers-এর


হাওড়া, কদমতলা: পুজোর আগে হাওড়ার কদমতলায় নতুন রূপে আত্মপ্রকাশ করল SB Jewellers। আরও আকর্ষণীয় ডিজাইন, আধুনিক ভাবনা এবং ক্রেতাদের জন্য একাধিক নতুন সুযোগ নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিলঞ্চ হল এই গয়নার প্রতিষ্ঠান। সোনা, রুপো, প্ল্যাটিনাম থেকে শুরু করে হীরের গয়নার বিস্তৃত সম্ভার নিয়ে ক্রেতাদের কাছে নিজেদের নতুনভাবে তুলে ধরতে প্রস্তুত SB Jewellers। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি গয়নার সম্ভার এবং ক্রেতাদের আস্থাকে সঙ্গী করে হাওড়ার গয়নার বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করাই সংস্থার মূল লক্ষ্য।
রিলঞ্চের এই নতুন অধ্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হালকা সোনার গয়নার নকশা, আধুনিক ডিজাইন এবং ক্রেতাদের বাজেটের কথা মাথায় রেখে পছন্দের গয়না বেছে নেওয়ার সুযোগকে। পুজোর কেনাকাটায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিকল্প নিয়ে হাজির হয়েছে SB Jewellers। সংস্থার লক্ষ্য, গয়না কেনার অভিজ্ঞতাকে আরও সহজ, আনন্দদায়ক ও স্মরণীয় করে তোলা।
প্রতিষ্ঠানের কর্ণধার সৈকত ব্যানার্জি জানান, “আমরা SB Jewellers-কে নতুনভাবে রিলঞ্চ করে প্রতিটি ক্রেতার জন্য নিয়ে এসেছি নতুন সুযোগ ও আকর্ষণীয় ডিজাইনের সম্ভার। হালকা সোনার গয়নার ক্ষেত্রে আমরা সেরা ডিজাইন ও নতুনত্ব তুলে ধরার চেষ্টা করছি। প্রতিটি ক্রেতার পছন্দ, চাহিদা এবং বাজেটের কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন ধরনের নতুন ডিজাইন নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য, ক্রেতারা যেন তাঁদের পছন্দের গয়না কেনার পাশাপাশি SB Jewellers-এর সঙ্গে বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক গড়ে তুলতে পারেন।”
তিনি আরও জানান, আপাতত হাওড়ার কদমতলাকে কেন্দ্র করে নিজেদের পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে সারা বাংলার ক্রেতাদের কাছে SB Jewellers-এর গয়না পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় কেনাকাটার অভিজ্ঞতা তুলে ধরতে ২২ ক্যারেট সোনার গয়নায় ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত মেকিং চার্জ রাখার কথাও জানিয়েছেন তিনি। এর মাধ্যমে গুণমান, ডিজাইন এবং সাশ্রয়ী কেনাকাটার মধ্যে ভারসাম্য বজায় রাখাই সংস্থার লক্ষ্য।
SB Jewellers-এর রিলঞ্চ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিখিয়া রায়চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজের আনন্দ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “গয়নার জগতে SB Jewellers বিশ্বাসের একটি নাম। এখানে ক্রেতাদের পছন্দ ও সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া হয়। গয়না কেনার পর প্রতিটি ক্রেতার মুখে হাসি দেখতে পাওয়াটাই সবচেয়ে বড় বিষয়। আজ SB Jewellers-এর এই নতুন পথচলার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।”
পুজোর প্রাক্কালে নতুন উদ্যমে পথচলা শুরু করে SB Jewellers এখন ক্রেতাদের কাছে শুধু গয়নার সম্ভার নয়, বরং বিশ্বাস, নতুনত্ব এবং পছন্দের গয়না কেনার এক নির্ভরযোগ্য ঠিকানা হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। হাওড়ার কদমতলা থেকে শুরু হওয়া এই নতুন অধ্যায় আগামী দিনে গোটা বাংলার গয়নাপ্রেমীদের কাছে কতটা জনপ্রিয় হয়ে ওঠে, এখন সেটাই দেখার।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *