LG ইলেকট্রনিক্স অ্যাপলের সাথে যৌথভাবে অ্যাপল হোম কালেকশন-এর জন্য তৈরি নতুন স্মার্ট হোম অ্যাকসেসরিজ বাজারে আনার কথাঘোষণা করেছে

নতুন এই পণ্যগুলো LG’র জিরো লেবার হোম স্বপ্নকে ঘরের ভেতরের ও বাইরের সব জায়গাতেই আরও এগিয়ে নিয়ে যাচ্ছে

১৩ই অক্টোবর, ২০২৬ : LG ইলেকট্রনিক্স (LG) আজ অ্যাপল-এর সাথে যৌথভাবে তৈরি করা বেশ কিছু স্মার্ট হোম অ্যাকসেসরিজের ঘোষণা করেছে। অ্যাপল হোম কালেকশন-এর অন্তর্ভুক্ত এই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ঘরের ভেতরের ও বাইরের ক্যামেরা, ভিডিও ডোরবেল, স্মার্ট লক, স্মার্ট থার্মোস্ট্যাট এবং তাপমাত্রা মাপার সেন্সর। নতুন এই পণ্যগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অ্যাপল হোম-এর মাধ্যমে দৈনন্দিন বাড়ির কাজ আরও সহজ, নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত এবং ব্যক্তিগত তথ্যের দিক থেকে সুরক্ষিত থাকে।

এই স্মার্ট হোম অ্যাকসেসরিজগুলো দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলার ক্ষেত্রে কোম্পানির লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে। এর ফলে একদিকে যেমন ব্যবহারকারীদের বারবার নিজে থেকে কাজ করার ঝামেলা কমবে, অন্যদিকে নিজেদের ঘরের পরিবেশের সাথে তাদের যোগাযোগ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে।

“সত্যিকারের কানেক্টেড বা সংযুক্ত বাড়ি গড়ে তুলতে এমন সব পণ্যের প্রয়োজন, যা একে অপরের সাথে কোনো বাধা সৃষ্টি ছাড়াই নির্বিঘ্নে কাজ করতে পারে”, বললেন LG হোম অ্যাপ্লায়েন্স সলিউশন কোম্পানির প্ল্যাটফর্ম বিজনেস সেন্টারের প্রধান কিহিউন জুং। “হোম অ্যাপ্লায়েন্স এবং গৃহস্থালি পরিবেশ নিয়ে LG-র দীর্ঘদিনের অভিজ্ঞতার সাথে অ্যাপল হোম-কে যুক্ত করে আমরা এমন এক সহজ ও সমন্বিত অভিজ্ঞতা তৈরি করছি, যা গ্রাহকদের দৈনন্দিন জীবনের সাথে খুব স্বাভাবিকভাবেই মিশে যাবে”।

“অ্যাপল সবসময় এমন সব পণ্য ও অভিজ্ঞতা তৈরিতে জোর দিয়ে এসেছে, যা ব্যবহার করা সহজ ও স্বাচ্ছন্দ্যময় এবং যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করে। আর ঘরের ক্ষেত্রে এই সুরক্ষার বিষয়টি আগের চেয়েও অনেক বেশি জরুরি”, বললেন অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউ কস্টেলো। “হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে আমাদের দক্ষতার সাথে ঘরের পরিবেশ ও স্মার্ট জীবনযাত্রা নিয়ে এলজির গভীর বোঝাপড়াকে কাজে লাগিয়ে আমরা এমন স্মার্ট হোম অভিজ্ঞতা তৈরি করতে পারছি, যা সেট আপ করা আরও সহজ, নিয়ন্ত্রণ করা আরও সুবিধাজনক এবং যা কোনো ঝামেলা ছাড়াই নিখুঁতভাবে কাজ করে”।

শুধুমাত্র সংযোগের গণ্ডি পেরিয়ে যৌথভাবে পণ্য ও ব্যবহারকারীর অভিজ্ঞতা তৈরি
শুধুমাত্র ডিভাইসগুলোর পারস্পরিক সামঞ্জস্য বা কম্পাটিবিলিটির মধ্যে সীমাবদ্ধ না থেকে, অ্যাপল এবং LG একেবারে শুরুর পরিকল্পনা পর্যায় থেকেই এই নতুন পণ্যগুলো যৌথভাবে তৈরি করেছে। এর ফলে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ব্যবহারকারীর সামগ্রিক অভিজ্ঞতার ক্ষেত্রে তারা একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

সেট আপ এবং নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে সহজ করে প্রতিটি পণ্যই ব্যবহারকারীদের একই ধরনের স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, কেউ তৈরি হওয়ার সময় হোম অ্যাপ বা সিরি -র মাধ্যমে একটিমাত্র “গুড মর্নিং” সিন চালু করলেই তা একই সাথে ঘরের থার্মোস্ট্যাট ঠিক করে দিতে পারে এবং ভেতরের ক্যামেরার মুখ নিচের দিকে নামিয়ে দিতে পারে1।
ভেতরের ও বাইরের নতুন ক্যামেরা, ভিডিও ডোরবেল, স্মার্ট লক, থার্মোস্ট্যাট এবং তাপমাত্রা মাপার সেন্সরের আত্মপ্রকাশ
ডিসেম্বর থেকে শুরু করে এবং নির্দিষ্ট কিছু পণ্য আগামী বছরের শুরুর দিকে এনে LG ও অ্যাপল যুক্তরাষ্ট্র এবং কানাডায় তাদের পুরো পণ্যতালিকা বাজারে ছাড়ছে, যা অ্যাপল হোম এবং LG থিনকিউ উভয় অ্যাপই1 সাপোর্ট করবে। ইউনাইটেড কিংডমে ঘরের ভেতরের ও বাইরের ক্যামেরা এবং ভিডিও ডোরবেল পাওয়া যাবে আগামী ডিসেম্বর থেকেই2।

 ক্যামেরা
2.5K পর্যন্ত ভিডিও রেজোলিউশন, কম আলোতেও রঙিন নাইট ভিশন এবং ওয়াইড-অ্যাঙ্গেল কভারেজের কারণে এই ক্যামেরাগুলো দিন ও রাত উভয় সময়েই একদম স্পষ্ট দৃশ্য দেখায়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে প্রতিটি ক্যামেরা মানুষ, পোষা প্রাণী, যানবাহন এবং যেকোনো নড়াচড়া আলাদাভাবে শনাক্ত করতে পারে। ফলে অপ্রয়োজনীয় নোটিফিকেশন কমে এবং কেবল দরকারি অ্যালার্টগুলোই পৌঁছায়। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট কোনো এলাকা ক্যামেরা ও রেকর্ডিংয়ের আওতার বাইরেও (ব্লক) রাখতে পারেন। পাশাপাশি, এতে থাকা নিজস্ব লোকাল স্টোরেজের সুবিধা রেকর্ড হওয়া ফুটেজ সংরক্ষণ ও তা দেখার ওপর ব্যবহারকারীকে দেয় আরও বেশি নিয়ন্ত্রণ।

 LG ইনডোর ক্যাম প্লাগ-ইন: এর ১৬০ ডিগ্রি ওয়াইড ফিল্ড অব ভিউ এক ফ্রেমেই ঘরের অনেকটা অংশ কভার করে। পাশাপাশি, এতে থাকা প্রাইভেসি টিল্ট সুবিধা এবং ফিজিক্যাল বাটন বা সুইচের মাধ্যমে ক্যামেরা চালু না রাখতে চাইলে নজরদারি বন্ধ করা খুবই সহজ ও পরিষ্কারভাবে বোঝা যায়।
 LG আউটডোর ক্যাম প্লাগ-ইন: ক্যামেরাটি ঘরের বাইরের সুরক্ষায় নির্ভরযোগ্য নজরদারি নিশ্চিত করে।
 LG ফ্লাডলাইট ক্যাম: এই ক্যামেরায় রয়েছে দুটি অ্যাডাপ্টিভ ফ্লাডলাইট, যা কোনো নড়াচড়া বা উপস্থিতি শনাক্ত করলেই স্বয়ংক্রিয়ভাবে চারপাশ আলোকিত করে তোলে।

 LG ভিডিও ডোরবেল ওয়্যার্ড:
LG ভিডিও ডোরবেল ওয়্যার্ড সদর দরজায় নিয়ে আসে একদম স্পষ্ট দৃশ্য, দরকারি সব নোটিফিকেশন এবং দৈনন্দিন সুবিধা। এর ডুয়াল-ক্যামেরা সিস্টেমে রয়েছে একটি 2.5K ফ্রন্ট ক্যামেরা এবং একটি ফুল HD বটম ক্যামেরা। যার ফলে আসা-যাওয়া করা মানুষজন, দরজার সামনে রাখা পার্সেল বা প্যাকেট এবং প্রবেশপথের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলাদাভাবে স্পষ্ট দেখা যায়। এছাড়াও এটি মানুষ, গাড়ি, পোষা প্রাণী এবং পার্সেল শনাক্ত করতে পারে এবং অ্যাপল হোমভিউ, হোমপড বা হোমপড মিনি-র মাধ্যমে সুবিধাজনক রিং বা চাইম বাজিয়ে জানিয়ে দেয়। কম আলোতেও রঙিন নাইট ভিশন এবং টু-ওয়ে টক ব্যবহারকারীদের দরজার বাইরের পরিস্থিতি দেখা ও সেখান থেকেই কথা বলার সুযোগ দেয়।

 LG স্মার্ট ডেডবোল্ট লক:
LG স্মার্ট ডেডবোল্ট লক হ্যান্ডস-ফ্রি আনলকিং সুবিধার সাথে যুক্ত করেছে মানানসই আইফোন বা অ্যাপল ওয়াচের হোম কি এবং অত্যাধুনিক আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তি। নির্ভরযোগ্য ও স্পর্শহীন প্রবেশের জন্য লকটি অনুমোদিত ব্যবহারকারীর অবস্থান ও নড়াচড়া শনাক্ত করতে পারে। দরজা খোলার অতিরিক্ত উপায় হিসেবে এতে রয়েছে NFC ট্যাপ, পিন কোড এবং সাধারণ চাবি ব্যবহারের সুবিধা। এছাড়া বিল্ট-ইন ডোর সেন্সিং এবং সরাসরি অ্যাপে আসা নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা দরজার অবস্থা ও নিরাপত্তার বিষয়গুলো সব সময় নজরে রাখতে পারেন।

 LG স্মার্ট থার্মোস্ট্যাট এবং LG টেম্পারেচার সেন্সর
অ্যাপলের অ্যাডাপ্টিভ টেম্পারেচার সুবিধা ব্যবহারকারীর অবস্থানের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ঘর গরম বা ঠান্ডা করার মাত্রা ঠিক করতে পারে সে ব্যবহারকারী যখন বাড়ির পথে থাকেন, বাড়ির বাইরে থাকেন কিংবা ঘুমিয়ে থাকেন।

অন্যান্য ঘরে রাখা LG-র অতিরিক্ত টেম্পারেচার সেন্সরগুলোর সাথে যুক্ত করলে পুরো সিস্টেমটি তাপমাত্রা ও আর্দ্রতার ওপর নজর রাখতে পারে, যা সারা ঘরে সবসময় একই রকম আরামদায়ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি, এতে থাকা ম্যাটার ওভার থ্রেড প্রযুক্তি খুব কম শক্তি খরচ করেই দ্রুত ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে, ফলে সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা দেরিতে কাজ করার ঝামেলা অনেকটাই কমে যায়।

 অ্যাপল হোমে তথ্যের গোপনীয়তা
তথ্যের গোপনীয়তা রক্ষা করাই অ্যাপল হোম-এর মূল ভিত্তি। হোম অ্যাপে থাকা ক্যামেরার ফুটেজ এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষিত থাকে, যার ফলে এলজি বা অ্যাপল- কারও পক্ষেই তা কখনোই দেখা বা অ্যাক্সেস করা সম্ভব নয়।

LG ও অ্যাপলের এই স্মার্ট হোম অ্যাকসেসরিজগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: LG ওয়েবসাইট

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *