খিলখিল কাজী প্রকাশ করলেন “কারাগারে কবি”

নৌশাদ মল্লিকঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন সাংবাদিক মেহবুব কাদের চৌধুরীর লেখা “কারাগারে কবি”। গ্রন্থটি নজরুলের উপর একটি গবেষণাধর্মী গ্রন্থও বলা যেতে পারে। বিশেষ করে নজরুলের কারাগার জীবনের বিভিন্ন ঘটনা গ্রন্থটিতে লিপিবদ্ধ হয়েছে। অনুষ্ঠানে বহু জ্ঞানীগুণী মানুষ উপস্থিত ছিলেন। গ্রন্থটির ভূমিকা যিনি লিখেছেন সেই শিক্ষাবিদ ডঃ পবিত্র সরকার বলেন – এটা শুধু বাঙ্গালির নয় পৃথিবীর সংস্কৃতির কাছে গভীর পরিতাপের বিষয় যে, নজরুল নিজের কোন জীবনী রচনার উদ্যোগ নেননি। আত্মকথা লেখেননি বা যে বয়সে মানুষের এসব ভাবনা মাথায় আসে সেখানে পৌঁছাবার আগেই তিন বাক্যহারা হয়ে পড়েন এবং তাঁর মনন শক্তি অনেকটাই চলে যায়। মেহবুব কাদের চৌধুরী নজরুলের জেলজীবনকে একটি গ্রন্থের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। লেখক মেহবুব কাদের চৌধুরী বলেন- নজরুল একজন ড্রামাটিক চরিত্রের মানুষ ছিলেন, নারীজাতির প্রতি তাঁর অসীম শ্রদ্ধার কথাও তুলে ধরেন। কবির অপর নাতনি মিষ্টি কাজী উপস্থিত সবার কাছে নজরুল ইসলাম সম্পর্কে আরও বেশী পড়াশোনা ও চর্চা করার অনুরোধ করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি জিয়াদ আলি, আবৃত্তি ক’রে শোনান দীপু কাজী এবং অগ্নিবীনার সম্পাদক রবীন মুখোপাধ্যায়। সভার ভূমিকা করেন প্রকাশক রাজশেখর সাহা।
–

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *