সুন্দরবন অঞ্চলে আর্থিক সাক্ষরতা প্রসারে বাজাজ ফাইন্যান্স

  • “সাইবার অপরাধ দমনে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”
    – অফিসার-ইন-চার্জ, মৈপীঠ কোস্টাল পিএস, পশ্চিমবঙ্গ পুলিশ

• ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং যেখানে ব্যাঙ্কিং পরিষেবা সীমিত, সেই সব এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের লক্ষ্যে পরিচালিত সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে, বাজাজ ফাইন্যান্স লিমিটেড-এর আর্থিক সাক্ষরতা উদ্যোগ ‘অর্থসূত্র সংবাদ’ এবার পশ্চিমবঙ্গের সুন্দরবনে আয়োজিত হলো
• পশ্চিমবঙ্গের এই কর্মসূচিতে আর্থিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরা হয়, আর্থিক জালিয়াতি সম্পর্কে সচেতনতা তৈরি করা হয় এবং বিচক্ষণতার সঙ্গে অর্থ পরিচালনার পদ্ধতি সম্পর্কে নাগরিকদের অবহিত করা হয়।

সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ২৫ নভেম্বর, ২০২৬: ভারতের বৃহত্তম বেসরকারি নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC) এবং বাজাজ ফিনসার্ভ-এর অংশ বাজাজ ফাইন্যান্স লিমিটেড পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে তাদের আর্থিক সাক্ষরতা কর্মসূচি ‘অর্থসূত্র সংবাদ’-এর আয়োজন করে।

গত ২৪ নভেম্বর গ্রাম পঞ্চায়েত ভবনে অনুষ্ঠিত এই আর্থিক সাক্ষরতা ও জালিয়াতি সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৈপীঠ কোস্টাল থানার -এর অফিসার ইন চার্জ শ্রী জাহিদ আফতার মণ্ডল, সাব-ইন্সপেক্টর শ্রী ত্রিদীপ মাহাতো এবং মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী জ্যোৎস্না হালদার। স্বনির্ভর গোষ্ঠীর বিপুল সংখ্যক মহিলা এবং স্থানীয় গ্রামবাসীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দেশব্যাপী আর্থিক সাক্ষরতা উদ্যোগের অংশ হিসেবে গ্রামীণ ভারতে আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে বাজাজ ফাইন্যান্স এই কর্মসূচি পরিচালনা করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) আর্থিক সাক্ষরতা মিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঠিক আর্থিক অভ্যাস, কার্যকর অর্থ পরিচালনা, ডিজিটাল সুরক্ষা এবং আর্থিক জালিয়াতি থেকে নিজেদের রক্ষা করার উপায় সম্পর্কে অবহিত করা হয়।

পঞ্চায়েত ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বাজাজ ফাইন্যান্স -এর প্রতিনিধিরা স্থানীয় বাসিন্দাদের সঞ্চয়, বাজেট তৈরি, দায়িত্বশীলভাবে ঋণ গ্রহণ, সময়মতো ঋণ পরিশোধ এবং নিরাপদ ডিজিটাল আর্থিক অভ্যাসের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। বাজেট কীভাবে জীবনযাত্রার মান উন্নত করতে এবং ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করে তা তাঁরা তুলে ধরেন। প্রয়োজনের সময়ে আর্থিক সুরক্ষা প্রদানে বীমার ভূমিকাও ব্যাখ্যা করেন এবং বিভিন্ন ধরনের সাইবার জালিয়াতি সম্পর্কে গ্রামবাসীদের সতর্ক করেন। পুলিশ আধিকারিকগণ অংশগ্রহণকারীদের সাইবার জালিয়াতি, ভুয়ো বিনিয়োগ প্রকল্প, সন্দেহজনক লিঙ্ক, ক্ষতিকারক APK ফাইল, হোয়াটসঅ্যাপ স্ক্যাম এবং ‘ডিজিটাল অ্যারেস্ট’ জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন। যেকোনো সাইবার অপরাধের ঘটনা ঘটলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ ফোন করে অভিযোগ জানানোর জন্য তাঁদের উৎসাহিত করা হয়। এছাড়াও, অংশগ্রহণকারীদের টেলিযোগাযোগ বিভাগের (DoT) নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ ‘সঞ্চার সাথী’ পোর্টাল সম্পর্কে সচেতন করা হয়। হারানো বা চুরি যাওয়া মোবাইল হ্যান্ডসেট রিপোর্ট করতে, তাঁদের নামে ইস্যু করা অননুমোদিত মোবাইল সংযোগ যাচাই করতে এবং টেলিকম-সংক্রান্ত জালিয়াতি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

বাজাজ ফাইন্যান্স লিমিটেড আয়োজিত এই আর্থিক সাক্ষরতা কর্মসূচিতে ডিজিটাল সতর্কতার অত্যন্ত প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মৈপীঠ কোস্টাল থানার অফিসার-ইন-চার্জ শ্রী জাহিদ আফতার মণ্ডল আধুনিক সাইবার জালিয়াতির কৌশল নিয়ে একটি তথ্যপূর্ণ আলোচনা করেন। প্রতারকরা কীভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারিত করার জন্য যেসব কৌশল ব্যবহার করে, তিনি তা ব্যাখ্যা করেন। তিনি উপস্থিত শ্রোতাদের ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি এবং হোয়াটসঅ্যাপ স্ক্যাম সম্পর্কেও অবহিত করেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাচাই না করা বিক্রেতাদের কাছ থেকে অনলাইনে পণ্য কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানান, কারণ এই ধরনের লেনদেন জালিয়াতির কারণ হতে পারে। সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করার বিভিন্ন উপায় সম্পর্কে অবহিত করে তিনি বলেন, “সাইবার অপরাধ দমনে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

মৈপীঠ কোস্টাল থানার সাব-ইন্সপেক্টর শ্রী ত্রিদীপ মাহাতো সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাইবার জালিয়াতির কৌশল সহজ ভাষায় ব্যাখ্যা করেন। তিনি উপস্থিত সকলকে যেকোনো আর্থিক জালিয়াতির ঘটনা ঘটলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এ অভিযোগ জানানোর পরামর্শ দেন। তিনি দায়িত্বশীলভাবে স্মার্টফোন ব্যবহারের এবং ভুয়ো হোয়াটসঅ্যাপ ইনভেস্টমেন্ট গ্রুপ, ক্ষতিকারক APK ফাইল এবং যাচাই না করা লিঙ্কের মতো উদীয়মান বিপদগুলি সম্পর্কে শ্রোতাদের সতর্ক করেন।

মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী জ্যোৎস্না হালদার বাসিন্দাদের যেকোনো সমস্যায় সহায়তার জন্য তাঁর বা পঞ্চায়েতের যেকোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করেন। তিনি বলেন, “আর্থিক সাক্ষরতা মানে কেবল অর্থ সম্পর্কে বোঝা নয়; এটি আপনার আর্থিক ভবিষ্যতের ওপর আস্থা তৈরি করার নাম।” গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা সম্পর্কেও বলেন ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *