আনন্দদিন প্রতিনিধি :ঘোলা রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির শ্যামা পূজা উদ্বোধন হয়ে গেলে জাঁকজমকভাবে। উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী সঙ্গীতা সহ বাংলা ছবির মেগাস্টার চিরঞ্জিত চক্রবর্তী ও আসন্ন নতুন বাংলা ছবি “দূরত্ব”র সকল কলাকুশলী ।

ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় চিরঞ্জিত চক্রবর্তী কে এছাড়াও যারা উপস্থিত ছিলেন সঙ্গীতা দাস, দূরত্ব ছবির পরিচালক শ্যামল বোস,অভিনেতা দেবাশীষ মন্ডল,রাজদীপ সরকার সায়ন মুখার্জি, অভিনেত্রী স্বর্ণকমল সহ আরো অনেকে।

এই অনুষ্ঠানে সকলকে সম্মাননা জ্ঞাপন করেন ক্লাবের সদস্যরা এবং স্বাদে আহ্লাদ সংস্থার সদস্য অর্ঘ্য ও অমিয়।প্রসঙ্গত “দূরত্ব” ছবির নায়িকা তথা গুণী অভিনেত্রী সঙ্গীতা দাস এই পাড়ারই মেয়ে।পাড়ায় মেয়ে যখন নায়িকা এবং পুজো উদ্বোধনে তাকে পেয়ে এলাকার মানুষ আনন্দিত।

এলাকার মানুষ পাড়ার মেয়ের আরো আরো এগিয়ে চলার শুভ কামনা জানান।

অভিনেত্রী সঙ্গীতাও তাঁদের কাছ থেকে আশীর্বাদ পেয়ে আপ্লুত। মেগাস্টার চিরঞ্জিত চক্রবর্তী অভিনেত্রী সঙ্গীতার সঙ্গে দুটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। উদ্বোধন মঞ্চে সঙ্গীতাকে পাশে নিয়ে তিনি সঙ্গীতার প্রশংসা করেন।





