ন্যাশনাল, অক্টোবর ২০২৬: এই উৎসবের মরশুমে, ভারতের অন্যতম অগ্রণী সমসাময়িক ফাইন জুয়েলারি ব্র্যান্ড মিআ বাই তনিশ্ক্ নিয়ে এল তাদের নতুন কালেকশন ‘লাইটস্কেপস’। উৎসবের দিনগুলিতে ঘরবাড়িকে আলোকিত করে তোলা আলোর মায়াবী সৌন্দর্য থেকেই অনুপ্রেরণা পেয়েছে এই কালেকশন। সোনা, প্রাকৃতিক হিরে ও রঙিন পাথরের সমন্বয়ে তৈরি ২৩০টিরও বেশি ডিজাইনের এই গয়নার কালেকশনে মিলেছে স্বতন্ত্র কারুকাজ, আধুনিক স্টাইলিং এবং আলোর বর্ণময় প্রকাশ।
উৎসবের সর্বজনীন প্রতীক হিসেবে আলোর উদযাপন থেকেই অনুপ্রেরণা পেয়েছে ‘লাইটস্কেপস’। নানা অনুষ্ঠান, বিয়ে ও উৎসবের আবহে আলো যেভাবে মানুষকে একসূত্রে বেঁধে রাখে, সেই ভাবনাই উঠে এসেছে এই কালেকশনে। আনন্দ, আশা ও একাত্মতার চিরন্তন প্রতীক আলো তৈরি করে পারস্পরিক সংযোগের এমন কিছু মুহূর্ত, যা ‘লাইটস্কেপস’ ফুটিয়ে তুলেছে গয়নার নকশায়, উজ্জ্বলতার এক স্বতন্ত্র প্রকাশ হিসেবে। ঝরনার মতো নেমে আসা আলোর রোশনাই, জলে আলোর ঝিলমিল প্রতিফলন, প্রদীপের শিখা এবং উৎসবের রঙে রঙিন নানা আলোকছটা—এসব উপাদান থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই আধুনিক গয়নার ডিজাইনগুলো। রকমারি ও বৈচিত্র্যময় সব স্টাইলে সাজানো এই কালেকশনটি, নিজেদের উৎসবের সাজে নতুন মাত্রা যোগ করতে কিংবা প্রিয়জনদের বিশেষ উপহার দিতে এক অনন্য পছন্দ।
উপহার হিসেবে এই কালেকশনের আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে এতে রাখা হয়েছে ফাইন জুয়েলারির এক বিশাল সম্ভার, যার অধিকাংশ গয়নার দামই রাখা হয়েছে ৫০,০০০ টাকার নিচে। ফলে উৎসব-অনুষ্ঠানে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যই হোক কিংবা নিজের জন্য কেনাকাটা—সবক্ষেত্রেই এটি একটি সহজলভ্য ও আন্তরিক পছন্দ। ৯ ক্যারেট এবং ১৪ ক্যারেট সোনায় তৈরি এই কালেকশনে রয়েছে অভিজাত ঝুমকো, আধুনিক মেজাজের ড্যাংলার, নেকলেস, পেনডেন্ট, আংটি এবং ব্রেসলেট। প্রতিদিনের ব্যবহারের জন্য হালকা গয়না থেকে শুরু করে উৎসবের বিশেষ সাজের স্টেটমেন্ট ডিজাইন—সবই মিলবে এখানে। তবে যে বিষয়টি এই কালেকশনকে অনন্য করে তুলেছে তা হলো এর বিশেষ ডিজাইন শৈলী; যেখানে সোনালী রূপের মসৃণ গড়ন, হিরের নিপুণ বিন্যাস, স্তরবিন্যস্ত নকশা এবং বিশেষ টেক্সচার আলোকরশ্মিকে অপূর্বভাবে প্রতিফলিত ও বিকশিত করে তোলে। সোনার নিখুঁত ডিজাইনে বিশেষ সারফেস-ফিনিশিং টেকনিকের ব্যবহার গয়নাগুলোতে এনে দিয়েছে এক গভীরতা, বহুমাত্রিকতা এবং ঝলমলে রূপ, যা প্রতিটি অলঙ্কারকে দিয়েছে এক আধুনিক চারিত্রিক বৈশিষ্ট্য। মিআ’র মূল দর্শন ‘প্রেশাস, এভরি ডে’-র উপর ভিত্তি করে গড়ে ওঠা এই ‘লাইটস্কেপস’ কেবল বিশেষ কোনো উৎসব-অনুষ্ঠানের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র স্টাইল ও রুচিকে উদযাপন করে।
কালেকশনে রঙের এক প্রাণবন্ত মাত্রা যোগ করেছে ‘মিআ লাইটস্কেপস – কালার এডিট’। ৯ ক্যারেট সোনায় তৈরি এই সম্ভারে রয়েছে ৬৭টি ডিজাইন, যেখানে রঙিন পাথরকে ফুটিয়ে তোলা হয়েছে স্বতন্ত্র কাটের মাধ্যমে। কাস্টম তিলক, ষড়ভুজ, ঘুড়ি, ব্যাগেট ও অষ্টভুজ—এমন নানা আকৃতির পাথরের ব্যবহার এই কালেকশনকে দিয়েছে এক বিশেষ পরিচিতি। এই সম্ভারে রয়েছে প্রতিদিনের ব্যবহারের উপযোগী স্টাড দুল, রঙিন পেন্ডেন্ট, একসঙ্গে পরার উপযোগী আংটি, নজরকাড়া ককটেল রিং এবং মার্জিত ল্যারিয়েট নেকলেস। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে নবরত্ন গয়নার সমসাময়িক উপস্থাপনা, রূপ বদলে পরা যায় এমন হুপ দুল এবং নানা ভাবে স্টাইল করার সুযোগ দেয় এমন ড্রপ ইয়াররিং। রঙের সৃজনশীল ব্যবহার, রত্নপাথরের স্বতন্ত্র কাট এবং বহুমুখী নকশার মেলবন্ধনে তৈরি এই কালার এডিট উৎসবের সাজে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রতিদিনের স্টাইলিংয়ের জন্যও সমানভাবে মানানসই।
এই কালেকশন প্রসঙ্গে শ্যামলা রমণন, বিজনেস হেড, মিআ বাই তনিশ্ক্ বলেন, “উৎসবের মরশুম গয়নাকে শুধুমাত্র বিশেষ উপলক্ষে কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ না রেখে, নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব প্রকাশের আরও ব্যক্তিগত মাধ্যম করে তোলার সুযোগ এনে দেয়। আমরা দেখছি, ক্রেতারা এখন এমন নকশার প্রতি ক্রমশ বেশি আকৃষ্ট হচ্ছেন, যেখানে সমসাময়িক নান্দনিকতার সঙ্গে রয়েছে বহুমুখী ব্যবহারের সুবিধা। ফলে গয়না হয়ে উঠছে তাঁদের উদযাপনের পাশাপাশি প্রতিদিনের জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। ‘লাইটস্কেপস’-এর মাধ্যমে আমরা এই পরিবর্তনশীল পছন্দকেই একটি কালেকশনে তুলে ধরেছি, যেখানে মিলেছে উৎসবের অনুপ্রেরণা, স্বতন্ত্র নকশা এবং প্রতিদিনের ব্যবহারের উপযোগিতা। আমাদের ক্রমবর্ধমান রিটেল উপস্থিতি ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সমসাময়িক ফাইন জুয়েলারিকে আরও বেশি ক্রেতার নাগালের মধ্যে নিয়ে আসতে চাই। একই সঙ্গে আধুনিক ক্রেতাদের সঙ্গে মিআ’র সম্পর্ক আরও দৃঢ় করা এবং প্রতিদিনের ফাইন জুয়েলারির ক্ষেত্রে আমাদের অবস্থান আরও শক্তিশালী করাও আমাদের লক্ষ্য।”
কালেকশনটির নেপথ্যের সৃজনশীল ভাবনা তুলে ধরে ইশিতা কুমার, হেড অফ ডিজাইন, মিআ বাই তনিশ্ক্ বলেন, “বিভিন্ন সংস্কৃতি ও উদযাপনে আলো বরাবরই আনন্দ, আশা ও একসঙ্গে থাকার এক সর্বজনীন প্রতীক। ‘লাইটস্কেপস’-এর মাধ্যমে আলোর এই আবেগকেই আমরা নকশার ভাষায় উদযাপন করেছি। উৎসবের আলোর মালাকে নতুনভাবে কল্পনা করে তৈরি হয়েছে স্তরবিন্যস্ত নেকলেস এবং ঝুলন্ত চেনের হুপ দুল, যা আধুনিক পোশাকের সঙ্গে মানানসই এক স্বচ্ছন্দ, প্রাণবন্ত লুক এনে দেয়। এই গয়নাগুলি যত্ন করে লকারে তুলে রাখার জন্য নয়, বরং পরার এবং উপভোগ করার জন্য। ভারতের নদীতে ভাসমান প্রদীপের ঝলমলে আলো থেকে অনুপ্রেরণা পেয়েছে হিরে বসানো খোলা নকশার আংটিগুলি। অন্যদিকে, শিখার মৃদু দোলন থেকেই এসেছে এই কালেকশনের নেকলেসের নারীত্বময় নকশা। ‘লাইটস্কেপস’-এর মাধ্যমে আমরা এমন গয়না নিয়ে এসেছি, যা উৎসবের মরশুমকে জীবন্ত করে তোলে—যা পরা যায়, যত্নে আগলে রাখা যায় এবং প্রতিদিনের জীবনের সঙ্গে আপন করে নেওয়া যায়।”
সারা দেশে মিআ বাই তনিশ্ক্-এর ৩২০টিরও বেশি স্টোর, মিআ অ্যাপ এবং miabytanishq.com-এ পাওয়া যাচ্ছে ‘লাইটস্কেপস’ কালেকশন।





