- কাঁকুড়গাছিতে কল্যাণ জুয়েলার্সের নতুন শোরুমের উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান
কলকাতা, ২৫ অক্টোবর, ২০২৬: ভারতের অন্যতম বিশ্বস্ত ও শীর্ষস্থানীয় গয়নার ব্র্যান্ড কল্যাণ জুয়েলার্স আজ পশ্চিমবঙ্গের কলকাতার কাঁকুড়গাছি রোডে তাদের নতুন বৃহৎ শোরুম চালুর কথা ঘোষণা করেছে। ২৮ অক্টোবর, ২০২৬, বিকেল ৫টায় বলিউড অভিনেত্রী সারা আলি খান এই শোরুমের উদ্বোধন করবেন । কল্যাণ জুয়েলার্সের কোনও শোরুমের উদ্বোধন এই প্রথম করবেন তিনি। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ইতিমধ্যেই দারুণ উপস্থিতি রয়েছে ব্র্যান্ডটির। নতুন এই শোরুমের মাধ্যমে কলকাতায় কল্যাণ জুয়েলার্সের স্টোরের সংখ্যা বেড়ে হল ৫টি এবং পশ্চিমবঙ্গে মোট স্টোরের সংখ্যা দাঁড়াল ১২টি। নতুন শোরুমে বিশ্বমানের রিটেল পরিবেশে বিভিন্ন ধরনের গয়নার ডিজাইনের বিস্তৃত সম্ভার পাওয়া যাবে। এর ফলে কলকাতা ও আশপাশের এলাকার গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত হবে।
নতুন শোরুম চালু প্রসঙ্গে কল্যাণ জুয়েলার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর রমেশ কল্যাণরামন বলেন, “কলকাতা কল্যাণ জুয়েলার্সের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। কাঁকুড়গাছিতে আমাদের নতুন শোরুমের জমকালো উদ্বোধনের মাধ্যমে শহরে আমাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে পেরে আমরা খুশি। এই সম্প্রসারণের মাধ্যমে শহরজুড়ে গ্রাহকদের আরও কাছে আমাদের অসাধারণ গয়নার সম্ভার এবং বিশ্বস্ত কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। আমরা আমাদের নতুন শোরুমে গ্রাহকদের স্বাগত জানাতে এবং একই ছাদের নীচে নিখুঁত কারুকার্য, বিভিন্ন ধরনের গয়নার সম্ভার ও সর্বোচ্চ মানের পরিষেবার মাধ্যমে তাঁদের এক অসাধারণ গয়না কেনাকাটার অভিজ্ঞতা দিতে আগ্রহী।”
শোরুমের জমকালো উদ্বোধন উদযাপন করতে কল্যাণ জুয়েলার্স গয়না তৈরির মজুরির উপর সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়, পুরনো সোনার বিনিময়ে ০ শতাংশ কাটছাঁট এবং প্রতি গ্রামে ১৩,৫৭০ টাকার কল্যাণের বিশেষ সোনার দরের সুবিধা দিচ্ছে*। এই বিশেষ অফারগুলি গ্রাহকদের সামনে অসাধারণ ডিজাইনের বিস্তৃত সম্ভার থেকে পছন্দের গয়না বেছে নেওয়ার একটি চমৎকার সুযোগ এনে দেবে।
কল্যাণ জুয়েলার্সের প্রতিটি গয়নায় বিআইএস হলমার্ক রয়েছে এবং একাধিক পর্যায়ে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। পাশাপাশি, গ্রাহকরা ব্র্যান্ডের স্বাক্ষরযুক্ত ‘ফোর-লেভেল অ্যাসিওরেন্স সার্টিফিকেট’ পাবেন। এই শংসাপত্রে সোনার বিশুদ্ধতার নিশ্চয়তা, আজীবন বিনামূল্যে রক্ষণাবেক্ষণ, প্রডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য এবং স্বচ্ছ বিনিময় ও বাই-ব্যাক নীতির সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
এই নিশ্চয়তা গ্রাহকদের সর্বোত্তম গুণমান ও বিশ্বাসযোগ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে কল্যাণ জুয়েলার্সের নিরলস অঙ্গীকারকে তুলে ধরে।
এই শোরুমগুলিতে কল্যাণ জুয়েলার্সের জনপ্রিয় নিজস্ব ব্র্যান্ডগুলির গয়নাও পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে মুহরত (বিয়ের গয়নার কালেকশন), মুদ্রা (হাতে তৈরি অ্যান্টিক গয়না), নিমাহ (মন্দিরের আদলে তৈরি গয়না), গ্লো (নাচের ভঙ্গিমার অনুপ্রেরণায় তৈরি হিরের গয়না), জিয়াহ (সলিটেয়ার-সদৃশ হিরের গয়না), আনোখি (আনকাট হিরের গয়না), অপূর্বা (বিশেষ অনুষ্ঠানের জন্য হিরের গয়না), অন্তরা (বিয়ের হিরের গয়না), হেরা (প্রতিদিন পরার উপযোগী হিরের গয়না), রং (মূল্যবান পাথরের গয়না) এবং সম্প্রতি চালু হওয়া লীলা (রঙিন পাথর ও হিরের গয়না)।






