আনন্দদিন প্রতিনিধি :দুর্গাপুজোর পরেই বাঙালির অন্যতম প্রিয় উৎসব কোজাগরী লক্ষ্মীপুজো। আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা। বাংলার ঘরে ঘরে আলপনা, প্রদীপ, লক্ষ্মীর পাঁচালি পাঠ এবং নানা ধরনের নৈবেদ্য সাজিয়ে চলে পুজোর প্রস্তুতি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন এবং যাঁরা রাতে জেগে থেকে তাঁর আরাধনা করেন, তাঁদের আশীর্বাদ করেন।

হাওড়া জেলার জোকা বাগনানে জোকা শীতলা সংঘ’র লক্ষীপুজোয় এবারের থিম মায়ানগরী।খড় ও বেতের তৈরী প্রতিমাতে লক্ষী ঠাকুরকে সজানো হয়েছে অভিনব রূপে।মায়ানগরী থিমে প্যান্ডেল হয়ে উঠেছে অসাধারণ।
২৮ বছর ধরে চলতে থাকা এই পুজো এই অঞ্জলের এক অসাধারণ আকর্ষণ। ভোগ বিতরনের পাশাপাশি চলে বস্ত্রদান ও সন্ধ্যায় থাকে নানারকম সংস্কৃতিক অনুষ্ঠান।পুজো কমিটির সেক্রেটারি সুদীপ সাঁতরা ও সদস্য সন্তু মাঝি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, “আমাদের সর্বজনীন লক্ষীপুজো এবছর ২৮তম বর্ষে পদার্পন করলো।চারদিন ধরে চলবে আমাদের পুজোর বিভিন্ন অনুষ্ঠান। ভোগ বিতরণ, বস্ত্রদান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এই কদিন।”





