কলকাতা, ৩ অক্টোবর ২০২৬: বাংলা যখন দুর্গাপুজোর আনন্দ ও উৎসবের আবহে সেজে উঠছে, তখন টাটা-র অন্যতম শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ড তনিশ্ক্ নিয়ে এল তাদের নতুন উৎসবের গয়নার কালেকশন ‘আগমন’। ‘আগমন’ এই উৎসবের বহুমুখী তাৎপর্যকে উদযাপন করে—পূজার আগমন, মা দুর্গার আগমন, এবং জীবনের নতুন কোনো সূচনালগ্নে প্রতিটি নারীর নিজস্ব স্বকীয়তায় আত্মপ্রকাশ।
জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সামনে রেখে তৈরি এই কালেকশনটি অনুপ্রাণিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী রাজবাড়িগুলির স্থাপত্যশৈলী থেকে। এই বাড়িগুলির খিলান বা ‘আর্চ’-কে এখানে পরিবর্তন, সম্ভাবনা এবং নতুন শুরুর প্রতীক হিসেবে নতুনভাবে তুলে ধরা হয়েছে। এই খিলানগুলো আজকের আধুনিক বাঙালি নারীদের জীবনযাত্রার এক অনন্য রূপক—যাঁরা নিজেদের শিকড় ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজেদের ভবিষ্যতের পথ নিজেরা গড়ে তোলেন। ‘আগমন’ সেইসব ‘সৃজনী’ নারীদের সম্মান জানায়, যাঁরা সম্ভাবনার এই সীমানা পেরিয়ে নিজেদের পথ নিজেরা তৈরি করেছেন, নিজস্ব স্বাক্ষর রেখেছেন এবং সমাজের বুকে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন।
এই কালেকশনে বাংলার রাজবাড়ির ঐতিহ্যবাহী খিলানের আভিজাত্য নতুন রূপে ফুটে উঠেছে হারাম, সীতাহার, চোকার, টাই হার এবং নেকলেসের মতো গয়নায়। নিখুঁত কারুকাজ, সমকালীন সিলুয়েট এবং বাংলার রাজবাড়ির স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত বিভিন্ন মোটিফ—যেমন খিলানের কারুকাজ, পেটানো লোহার নকশা এবং কাঠের কাজ—এই গয়নাগুলিকে আরও স্বতন্ত্র করে তুলেছে। এই গয়নাগুলির প্রতিটি নকশায় বাংলার সমৃদ্ধ শিল্প ও স্থাপত্যঐতিহ্যের সঙ্গে মিশে গিয়েছে উৎসবের গয়নার এক সমকালীন প্রকাশ। ‘নতুন বাঙালিয়ানা’-র ‘সৃজনী’-র কথা মাথায় রেখে তৈরি এই কালেকশন—যে নারী নিজের শিকড় ও পরিচয়কে গর্বের সযত্নে লালন করেন, আবার নতুন সম্ভাবনাকেও সাদরে গ্রহণ করেন। নিজের জীবনের পথ নিজেই বেছে নেওয়া এবং নিজের পরিচয়কে নিজের মতো করে গড়ে তোলার মধ্য দিয়েই তিনি হয়ে ওঠেন পরিবর্তনের অংশ।
‘আগমন’-এর ভাবনার কেন্দ্রে রয়েছে ‘নতুন বাঙালিয়ানা’-র ‘সৃজনী’—সেই নারীরা, যাঁরা বাংলার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেন, আবার একই সঙ্গে তৈরি করেন আগামী দিনের নতুন পথ। নিজেদের শিকড় ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেও তাঁরা শুধুমাত্র ঐতিহ্যের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেন না। বরং ঐতিহ্যকে নিজেদের মতো করে নতুনভাবে দেখেন, আপন করে নেন এবং নিজের পরিচয় প্রকাশের নতুন পথ খুঁজে নেন। পরিচিত গণ্ডির খিলান পেরিয়ে তাঁরা এগিয়ে যান নতুন সম্ভাবনার দিকে, নিজের পথ নিজেই বেছে নেন এবং নিজের গল্পও নিজের মতো করে লেখেন। ‘আগমন’-এর মাধ্যমে তনিশ্ক্ উদযাপন করছে এই এগিয়ে চলার মানসিকতাকেই—আজকের বাঙালি নারীর সেই যাত্রাকে, যেখানে ঐতিহ্য থেকে জন্ম নেয় নিজের মতো করে প্রকাশের স্বাধীনতা, উত্তরাধিকারসূত্রে পাওয়া গল্পের জায়গা করে নেয় নতুন দৃষ্টিভঙ্গি, অতীত থেকে সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে চলেন ।
কালেকশনটি প্রসঙ্গে পেলকি শেরিং, চিফ মার্কেটিং অফিসার, তনিশ্ক্ বলেন “সৃজনী বরাবরই এমন একজন নারী, যিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ঐতিহ্যকে আপন করে নেন, আবার নিজের গল্প নিজেই লেখার সাহসও রাখেন। ‘আগমন’ ঠিক এই চেতনাকেই তুলে ধরে—এমন এক নারী, যিনি অত্যন্ত দৃঢ় সংকল্পের সঙ্গে জীবনের প্রতিটি নতুন অধ্যায়ে পদার্পণ করেন। এই কালেকশনের মাধ্যমে আমরা উৎসবের গয়নাকে কেবল সাজসজ্জার গণ্ডিতে আটকে না রেখে, তার গভীরে এক আবেগঘন অনুভূতিকে স্থান দিতে চেয়েছি —নতুন কিছু শুরু করার অনুভূতি, নতুন সম্ভাবনার হাতছানি এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার সেই যাত্রা। খিলানের নকশা থেকে শুরু করে প্রতিটি খুঁটিনাটি, কালেকশনের প্রতিটি ডিজাইনেই এই অনুভূতিকে তুলে ধরা হয়েছে। ‘আগমন’ তাই শুধু একটি গয়নার কালেকশন নয়, এটি একটি বিশেষ মানসিকতা ও জীবনবোধের প্রতীক।”
এই কালেকশনের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন “‘আগমন’-এর ভাবনাটা যখন প্রথম শুনেছিলাম, তখনই মনে হয়েছিল, এর সঙ্গে আমার নিজেরও একটা গভীর যোগ রয়েছে। আমার মনে হয়, প্রত্যেক বাঙালি নারীই জানেন নিজের শিকড় ও পরিচয়কে সঙ্গে রেখে কীভাবে নতুন কিছুর দিকে এগিয়ে যেতে হয়—আর ঠিক এটাই একজন ‘সৃজনী’-র পরিচয়। এই কালেকশনের অংশ হতে পেরে মনে হচ্ছে, এটি যেন আমার নিজের পথচলারই একটা অংশ। আর তনিশ্ক্ যেভাবে এই ধরনের নারীদের উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে।”
‘আগমন’-এর পাশাপাশি তনিশ্ক্ সূচনা করছে ‘সৃজনী সম্মান’—যা সম্পূর্ণ নতুন ধরনের এক বার্ষিক প্ল্যাটফর্ম। এর লক্ষ্য হলো সেইসব ‘সৃজনী’-দের উদ্যাপন করা, যাঁরা নিজেদের কাজ, চিন্তাভাবনা, সাহস এবং অবদানের মাধ্যমে আজকের বাংলাকে নতুন রূপ দিচ্ছেন। ‘নতুন বাঙালিয়ানা’-র ভাবনায় সমৃদ্ধ এই উদ্যোগ বাংলাজুড়ে ছড়িয়ে থাকা এমন নারীদের স্বীকৃতি জানাবে, যাঁদের জীবনগাথা প্রচলিত প্রথাকে ভেঙে নতুন পথ তৈরি করা, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং পরবর্তী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার বার্তা বহন করে।
‘সৃজনী সম্মান’-এর প্রথম পর্বে বাংলার এমন নারীদের গল্পকে সামনে তুলে ধরার দায়িত্বে থাকবেন তিন বিশিষ্ট নারীকে নিয়ে গঠিত একটি বিশেষ জুরি—পেলকি শেরিং, চিফ মার্কেটিং অফিসার, তনিশ্ক্; মিমি চক্রবর্তী, অভিনেত্রী এবং তনিশ্ক্-এর বঙ্গীয় ক্যাম্পেনের মুখ; এবং নন্দিতা দাস, বিশিষ্ট অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী। ‘নতুন বাঙালিয়ানা’-র ‘সৃজনী’-র বিভিন্ন দিক যেন তাঁদের নিজেদের পথচলার মধ্যেই ধরা পড়ে। নিজেদের পরিচয় ও শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেও কাজ, সিদ্ধান্ত এবং নিজস্ব কণ্ঠের মাধ্যমে তাঁরা তৈরি করে চলেছেন নতুন সম্ভাবনার পথ। সমগ্র বাংলাজুড়ে ছড়িয়ে থাকা যেসব নারীর জীবনযাত্রায় ‘সৃজনী’-র সংকল্প ও চেতনা জাগ্রত, তাঁদেরই চিহ্নিত করে সম্মানিত করবে এই বিচারকমণ্ডলী। ২০২৭ সালের মার্চ মাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলার নারীশক্তিকে কুর্নিশ জানানোর মধ্য দিয়ে পূর্ণতা পাবে এই বিশেষ উদ্যোগ।






