১৬২ টাকায় চিকেন বিরিয়ানি , সঙ্গে আর একটি ফ্রি বি এন্ড বি টোয়েন্টি ফোর (B&B24) ব্র্যান্ডের ধামাকা অফার

আওধের শেষ নবাব বাঙালিকে বিরিয়ানি খেতে শিখিয়েছিলেন। কোলকাতার মেটিয়াবুরুজে মাসিক মাসোহারায় গৃহবন্দী থেকেও নবাবি মেজাজ হারাননি নবাব ওয়াজেদ আলী শাহ।সঙ্গে আনা বাবুর্চির হাতের ছোঁয়ায় সে বিরিয়ানি ছিল অমৃত সমান। টাকার অভাবে মাংসের পরিপূরক করেছিলেন ডিম ও আলু দিয়ে। মেজাজটাই তো আসল রাজা।যুগের স্রোতে বাঙালি মুসলিম বিয়ের ভোজে বিরিয়ানি মাস্ট। হিন্দু বাঙালিও এখন উৎসবে আনন্দে তো বটেই, রোজকার লাঞ্চ, ডিনার ও টিফিনেও বিরিয়ানি চায়।

বি এন্ড বি টোয়েন্টি ফোর(B&B24) এমনই এক বিরিয়ানি ব্র্যান্ড কোম্পানি ।রসুইঘর বারুইপুরে । নবসাজে সেল ট্যাক্স অফিসের কাছে কৃষ্ণা সিনেমা হলের গলির মুখে পথ চলা শুরু নতুন আউটলেটের।প্রতি ক্রেতা ৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত একটি চিকেন বিরিয়ানির সঙ্গে একটি পাচ্ছেন একদম বিনামূল্যে। প্রতি ক্রেতা সর্বাধিক দুটি অর্ডার দিতে পারবেন। অর্থাৎ দুয়ে দুয়ে চার । তবে হ্যাঁ। এই অফার কিন্তু পার্সেলে মিলবে।

বি এন্ড বি ২৪ ব্র্যান্ডের কর্ণধার সুস্মিতা সাহা। অন্যতম সহযোগী সুদীপ্ত সাহা জানালেন, পুজো পর্যন্ত থাকবে নতুন নতুন ধারাবাহিক আকর্ষণীয় অফার। দ্রুত কোম্পানি আনতে চলেছে নবাবী মেজাজের মোগলাই বিভিন্ন ডিস। আপাতত বারুইপুর ও আশেপাশের বাসিন্দারাএক লিটার বক্সে আলু ও বিরিয়ানির সঙ্গে পাবেন ১৫০/১৬০ গ্রাম চিকেন। আসা যাওয়ার পথে বসে বা পার্সেলে স্বাদে গন্ধে ও গুণগত মানে সেরা বি এন্ড বি ২৪ (B&B24) ব্র্যান্ডের বিরিয়ানি একবার চেখে না দেখলে আফসোস হবে সেকথা হলফ করে বলা যায়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *