কলকাতা, ৯ জুন, ২০২৬: বন্ধন ব্যাংক আজ ঘোষণা করেছে যে তারা সেন্ট্রাম ফিনভার্স লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। সেন্ট্রাম গ্রুপের এই পূর্ণাঙ্গ ব্রোকারেজ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি নিরবচ্ছিন্ন ৩-ইন-১ অ্যাকাউন্ট পরিষেবা চালু করা হয়েছে, যা এক প্ল্যাটফর্মে ব্যাংকিং, ডিম্যাট এবং ট্রেডিং পরিষেবাকে একত্রিত করবে। এই উদ্যোগের লক্ষ্য হল গ্রাহকদের বিনিয়োগের যাত্রাকে সহজ করা এবং ভারতের দ্রুত বিকাশমান আর্থিক বাজারে আরও সহজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।
এই সমন্বিত পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সহজ ও কাগজবিহীন প্রক্রিয়ায় তাদের ব্যাংকিং, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারবেন। বন্ধন ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এই প্রক্রিয়াকে সহায়তা করবে। গ্রাহকরা ইক্যুইটি, আইপিও, ডেরিভেটিভস, ইটিএফ এবং ইনডিস সহ বিভিন্ন বিনিয়োগের সুযোগ পাবেন। পাশাপাশি চার্ট-ভিত্তিক ট্রেডিং, অ্যালগরিদমিক স্ট্র্যাটেজি এবং মার্জিন লিভারেজের মতো উন্নত ট্রেডিং সুবিধাও পাওয়া যাবে। সেন্ট্রাম ফিনভার্সের প্রযুক্তি-চালিত ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম এবং বন্ধন ব্যাংকের শক্তিশালী গ্রাহকভিত্তি একত্রে একটি নিরাপদ, সহজবোধ্য এবং গ্রাহক-কেন্দ্রিক অভিজ্ঞতা তৈরি করবে।
ভারতের বিনিয়োগ পরিবেশ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। শিল্পের প্রবণতা অনুযায়ী খুচরো বিনিয়োগকারীর অংশগ্রহণ এবং ডিজিটাল ব্যবহারে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই ৩-ইন-১ প্ল্যাটফর্মটি সেই চাহিদাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহকরা একটি একক ও কার্যকর উপায়ে তাদের ব্যাংকিং এবং বিনিয়োগের প্রয়োজনগুলো পরিচালনা করতে পারেন।
এই অংশীদারিত্ব নিয়ে বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, মি. পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাংকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের গ্রাহকদের জন্য আর্থিক পরিষেবাগুলোকে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক এবং সুবিধাজনক করে তুলতে। সেন্ট্রাম ফিনভার্সের সঙ্গে এই অংশীদারিত্ব সেই দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে বিশ্বাসযোগ্য ব্যাংকিং পরিষেবা এবং নিরবচ্ছিন্ন বিনিয়োগের সুযোগ এক প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। ভারতের আরও বেশি সংখ্যক মানুষ যখন সম্পদ সৃষ্টির পথে এগিয়ে আসছেন, তখন আমরা বিশ্বাস করি এই ধরনের সমন্বিত পরিষেবা বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ এবং সঞ্চয় বাড়াতে সাহায্য করবে।”
সেন্ট্রাম গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান মি. যশপাল বিন্দ্রা বলেন, “এই অংশীদারিত্ব আমাদের বিনিয়োগের সুযোগকে আরও গণমুখী করে তোলার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। বন্ধন ব্যাংকের গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের দক্ষতাকে একত্রিত করে আমরা এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছি, যা বিনিয়োগের যাত্রাকে সহজ করে এবং একই সঙ্গে নিরাপত্তা ও পরিষেবার উৎকর্ষতা নিশ্চিত করে।”





