নিজস্ব প্রতিনিধি:রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ঢোলাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়।

পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতা করে পশ্চিমবঙ্গের উপর। এছাড়া পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রাজীব লোচন দলুই ও সহকারী শিক্ষক বিশ্বরূপ পানুয়া। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক পল্লব বারিক।

বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা আন্তর্জাতিক যোগ দিবসে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা নানারকম যোগ ও প্রাণায়াম করেন। অনুষ্ঠান দুটি ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।




