aclassimmigration.com.au
arthkaira.com.au
belivecare.com.au
cgms.com.au
crm.khosaconcrete.com.au
fatehservices.com.au
globecoffeehousesr.com
gurayatransport.com.au
highhopesmigration.com.au
highhopesptenielts.com.au
highhopestutoring.com.au
iconiktiles.com.au
inayafreight.com.au
kangtrans.com.au
khosaconcrete.com.au
makeupbymanpreet.com.au
mirealtors.com.au
myweightlossclinic.online
officergardensupplies.au
officergardensupplies.com.au
seekvisasolutions.com.au
shreeka.com
singhelectricalperth.com.au
spillthebeanscoffeeco.com
starcarcarrier.com.au
starksimmigration.com.au
steadfastmigration.com.au
sunvoltgroup.com.au
teralifurniture.com.au
vcanmigration.com.au
wgdreamhomes.com.au
yashcardrivingschool.com.au
24x7newsnation.com
aajbangla.com
aajtalkss.in
anandadin.com
anandadinmagazine.com
anandosangbadlive.com
anchorageinnkolkata.com
atnmediicaree.com
bangadarpannews.in
banglarkhoborakhobor.com
biswadarpan.com
brilmuseum.org
dledsolutions.in
durgapur24x7.com
grsnewsindia.in
icineface.com
khoborerdunia.com
koushanimedia.com
lifeofcalcutta.in
matricharan.in
mauryasur.in
newsbengalonline.com
newsstardom.in
newstv99.com
obosorevromon.in
patherdisari.in
presspower.in
prigrow.com
sangbadbharat.com
sangbadjonobarta.com
saramasteelfurniture.co.in
shahnazconsultancy.com
shouvikdas.com
siddharthachatterjee.in
srbnewsbangla.in
theuniversetimes.in
theviewsexpress.in
travelbazarglobal.in
upgradesolutions.in
utkarshabanglanews.in

এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া Q1 CY26-এ 1 মিলিয়নেরও বেশি এসি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে – যা কোম্পানির বাজারে নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করেছে

  • ভারতে কুলিং পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কোম্পানি এই বছর তাদের আসন্ন শ্রী সিটি প্ল্যান্টের মাধ্যমে এসি উৎপাদন বৃদ্ধি করতে চলেছে


নয়াদিল্লি, 02.04.2026: এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়া (এলজিই ইন্ডিয়া) আজ 2026 সালের প্রথম কোয়ার্টারে 1 মিলিয়নেরও বেশি এয়ার কন্ডিশনার বিক্রির ঘোষণা দিয়েছে। এই যুগান্তকারী সাফল্য ভারতের বাজারে কোম্পানির ইতিহাসে গ্রীষ্মকালীন মরসুমের দ্রুততম এবং শক্তিশালী সূচনা হিসেবে চিহ্নিত হয়েছে। এই মাইলফলকটি কেবল এলজিই ইন্ডিয়ার অসাধারণ কর্মদক্ষতা এবং সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার তৎপরতাকেই তুলে ধরে না, বরং ভারতের দ্রুত বর্ধনশীল এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এসি বাজারে কোম্পানির শীর্ষস্থানকে আরও সুদৃঢ় করে।
এই অর্জনের পেছনে অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল মরসুম শুরুর অনেক আগেই এলজিই ইন্ডিয়ার নতুন BEE স্টার-রেটিং মানসম্পন্ন এসি লাইন-আপ বাজারে নিয়ে আসার কৌশল। এর ফলে রিটেইল পার্টনার এবং ক্রেতারা কোনো রকম বিঘ্ন ছাড়াই উন্নত এবং বিদ্যুৎ-সাশ্রয়ী পণ্যে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। এর পাশাপাশি, আইসিসি ওয়ার্ল্ড কাপ চলাকালীন এলজিই ইন্ডিয়ার মার্কেটিং ক্যাম্পেইন ব্যাপক প্রচার এবং গ্রাহক সংযোগ তৈরিতে সক্ষম হয়েছে, যা ব্র্যান্ডটির পরিচিতি এবং ক্রয়ের আগ্রহকে অভূতপূর্ব মাত্রায় নিয়ে গেছে।
এই গুরুত্বপূর্ণ অর্জনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার হং জু জিওন বলেন, “একটি মাত্র কোয়ার্টারে 1 মিলিয়ন এসি বিক্রির মাইলফলক অতিক্রম করা কেবল একটি বাণিজ্যিক সাফল্য নয়, এটি প্রতিদিন লক্ষ লক্ষ গ্রাহকের এলজি-র প্রতি অগাধ আস্থার এক শক্তিশালী বহিঃপ্রকাশ। বিশ্বজুড়ে এলজি-র কাছে ভারত অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ বাজার। এই ফলাফল আমাদের গ্রাহক, পার্টনার এবং ভারতের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা ইনোভেশন, ডিস্ট্রিবিউশন, লোকালাইজেশনের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছি। এছাড়া ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করতে আমরা শ্রী সিটিতে আমাদের এসি উৎপাদন কেন্দ্রের পরিধিও সম্প্রসারিত করছি।”
এর সাথে যোগ করে এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার ডিরেক্টর ও কো-চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মিস্টার সঞ্জয় চিতকারা বলেন, এই সাফল্যের গতিকে বজায় রেখে আমরা দেশীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য উন্নত এবং বিদ্যুৎ-সাশ্রয়ী কুলিং সলিউশন পৌঁছে দেওয়ার দিকে মনোনিবেশ করছি। আমাদের প্রিমিয়াম এসি রেঞ্জে থাকা এনার্জি ম্যানেজার প্লাস, উন্নত ক্যাপাসিটি এবং পণ্যের আরও বিস্তৃত সম্ভার ভারতের বিভিন্ন স্তরের গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণ করে। প্রথম কোয়ার্টারে এসির এই পারফরম্যান্সে আমরা অত্যন্ত মোটিভেটেড এবং আমাদের ধারণা যে, এসির ওপর GST কমানোর ফলে Q2 CY2026-এ চাহিদার পরিমাণ আরও বৃদ্ধি পাবে।
এই রেকর্ড সাফল্যের মূলে রয়েছে এলজিই ইন্ডিয়ার ডাইভার্স পোর্টফোলিও স্ট্র্যাটেজি, যা প্রতিটি ভারতীয় পরিবারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই কোয়ার্টারে এলজি তার এসি লাইন-আপকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। কোম্পানির নতুন এসেনশিয়াল সিরিজের অধীনে ইন্ট্রোডিউস 0.8 টন এসি কমপ্যাক্ট এবং প্রথমবারের ক্রেতাদের জন্য অ্যাসপিরেশনাল ও এনার্জি-এফিশিয়েন্ট কুলিংয়ের সুবিধা নিয়ে এসেছে। অন্যদিকে, 2.0 টন 5-স্টার রেঞ্জ ভারতের দ্রুত এক্সপ্যান্ডিং প্রিমিয়াম হোম সেগমেন্টেের চাহিদা পূরণ করছে। উইন্ডো এবং স্প্লিট উভয় ক্ষেত্রেই বিস্তৃত ফিক্সড-স্পিড এসি পোর্টফোলিও চালু করার ফলে এলজিই ইন্ডিয়া প্রতিটি প্রাইস টিয়ার এবং কনজিউমার প্রোফাইল পূরণ নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
এলজিই ইন্ডিয়ার 2026 সালের এসি সিরিজটিও বিভিন্ন উদ্ভাবনী স্মার্ট ফিচারের সমন্বয়ে গড়ে উঠেছে, যা ভারতীয় ভোক্তাদের চাহিদা পূরণ করে। প্রিকুল ব্যবহারকারীদের বাড়িতে পৌঁছানোর আগে দূর থেকে কুলিং চালু করার সুবিধা দেয়, যাতে তারা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুহূর্তেই আরাম অনুভব করতে পারে। হিমক্লিন, এলজির প্রোপাইটারি ইন্টারনাল অটো-ক্লিনিং টেকনোলজি, দীর্ঘ সময় ধরে সুস্থতা এবং সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করে, যা ভারতের উচ্চ ধুলো ও উচ্চ আর্দ্রতার পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনার্জি ম্যানেজার প্লাস ভোক্তাদের তাদের বিদ্যুৎ খরচের উপর গ্র্যানুলার, রিয়েল-টাইম ভিজিবিলিটি প্রদান করে, এটি সরাসরি বিদ্যুৎ বিলের দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে, যা মূলত ভারতে এসি ব্যবহারের ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা হিসেবে কাজ করে।
কার্যক্ষমতার দিক থেকে, এলজিই ইন্ডিয়ার 2026 সালের লাইন-আপ র’ কুলিংয়ের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। এতে রয়েছে 5300W পর্যন্ত রেটেড কুলিং ক্যাপাসিটি এবং সর্বোচ্চ 6300W পর্যন্ত কুলিং ক্যাপাসিটি। এই সিরিজের ফ্ল্যাগশিপ 6-ইন-1 কনভার্টিবল কুলিং টেকনোলজি গ্রাহকদের দিচ্ছে অতুলনীয় ফ্লেক্সিবিলিটি, যার মাধ্যমে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কুলিং ক্যাপাসিটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিদ্যুতের অপচয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারবেন। তাছাড়া, ভারত সরকার কর্তৃক এয়ার কন্ডিশনারের ওপর GST 28% থেকে কমিয়ে 18% করার যুগান্তকারী সিদ্ধান্তটি এই শিল্পের জন্য একটি কাঠামোগত পরিবর্তন নিয়ে এসেছে। এর ফলে এসি আরও সাশ্রয়ী হয়ে উঠেছে এবং ভারতের আর্বান ও সেমি-আর্বান অঞ্চলগুলোতে এনার্জি-এফিশিয়েন্ট কুলিং প্রযুক্তির বিস্তারকে ত্বরান্বিত করেছে।
দেশের বাজারের পাশাপাশি, এলজিই ইন্ডিয়া তাদের ভারতে তৈরি এসি শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *