উইন্টার কার্নিভাল

আনন্দদিন প্রতিবেদক:দক্ষিণ কলকাতার ব্লু ব্রিজ ক্যাফেতে ২০ডিসেম্বর ও ২১ডিসেম্বর দুদিন ব্যাপী হয়ে গেল শীতকালীন পোশাকের প্রদর্শনী,সঙ্গে ছিল হাতের তৈরি গহনা।

এই প্রদর্শণীতে ডিজাইনার অদিতি ভট্টাচার্য’র শীতকালীন স্টাইলিশ পোশাকের কালেকশন নজর কেড়েছে।

এছাড়াও দেখা গেল পরিচালক পারমিতা মুন্সির ‘পারমিতার গয়নার বাক্স’ অর্থাৎ হাতে বানানো গয়নার সম্ভার।অদিতি ভট্টাচার্যর শীতকালীন পার্টির জমকালো পোষাকের প্রশংসা করতেই হয়।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত,কাঞ্চনা মৈত্র,অভিনেতা সৌম্য মুখার্জী,চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী,পাপিয়া রাও,পুলিশ আধিকারিক শান্তি দাস প্রমুখ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *