ইন-হাউস মেকানিক্যাল মুভমেন্ট ব্র্যান্ড ভেট্রা-র মাধ্যমে ঘড়ি-নির্মাণের জগতে নতুন যুগে প্রবেশ টাইটান-এর

চার দশকেরও বেশি সময় ধরে টাইটান এমন এক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ঘড়ি নির্মাণের কাজ করে আসছে, যা ডায়ালের গণ্ডির অনেক বাইরে বিস্তৃত। প্রতিটি মাইলফলক কারিগরি দক্ষতা, ইঞ্জিনিয়ারিং এবং উদ্ভাবনের ক্ষেত্রে আরও গভীরতা এনেছে। শুধু ঘড়ি তৈরির গণ্ডি ছাড়িয়ে টাইটান নিজস্ব এক স্বতন্ত্র ঘড়ি-নির্মাণের পরিচয় গড়ে তুলেছে—ব্র্যান্ডের জন্য যেমন, তেমনই ভারতের উদীয়মান ঘড়ি-নির্মাণ শিল্পের মর্যাদার ক্ষেত্রেও।

এই ধারাবাহিক যাত্রার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ভারতের অন্যতম আইকনিক ঘড়ি নির্মাতা টাইটান, ভেট্রা নামে একটি নিজস্ব ইন-হাউস মেকানিক্যাল মুভমেন্ট চালু করে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই বিকশিত ঘড়ি-নির্মাণের ভাষাই টাইটান অটোমেটিকসের-এর ভিত্তি তৈরি করেছে। এটি মেকানিক্যাল টাইমপিসের সর্বশেষ কালেকশন, যা ভেট্রা 7A সিরিজের মাধ্যমে পরিচালিত—আধুনিক ঘড়ি-নির্মাণের জগতে টাইটান-এর যাত্রার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভেট্রা নামটির পরিচয় তৈরি হয়েছে ভেদা এবং ট্রা-র সুরেলা সংমিশ্রণে। ভেদা প্রতিফলিত করে সময় সম্পর্কে ভারতীয় ধারণাকে—যেখানে সময়কে দেখা হয় এক অফুরন্ত, চিরনবীকরণশীল চক্র হিসেবে। আর ট্রা হল এমন একটি মাধ্যম, যা শক্তিকে বাস্তব রূপে রূপান্তরিত করে। একসঙ্গে ভেট্রা টাইটান-এর সেই দর্শনকে তুলে ধরে, যেখানে সৌন্দর্যমণ্ডিত উদ্ভাবনশীলতা, স্পষ্টতা, নির্ভুলতা এবং উদ্দেশ্যের সঙ্গে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির সমাধানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এখানে শিল্পকলা এবং যন্ত্রবিদ্যা একটি একক, সুসংহত রূপে মিলিত হয়েছে।

এটি এমন এক ক্ষেত্র, যেখানে প্রকৃত সক্ষমতা সংযত নকশার মাধ্যমে প্রকাশ পায় এবং ইঞ্জিনিয়ারিংয়ের উৎকর্ষ তার কার্যকারিতার মাধ্যমেই প্রতিফলিত হয়। এখানে প্রতিটি উপাদানের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, প্রতিটি জটিলতা পরিধানকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করে এবং প্রতিটি মুভমেন্ট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সেটি যেমন দক্ষতার সঙ্গে পরিকল্পিত, তেমনই স্বতন্ত্র কার্যক্ষমতা প্রদর্শন করতে পারে।

লঞ্চ প্রসঙ্গে টাইটান কোম্পানি লিমিটেড-এর ওয়াচেস ডিভিশন-এর ভাইস-প্রেসিডেন্ট এবং চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার রাহুল শুক্লা বলেন, “আমাদের সর্বশেষ অটোমেটিকস রেঞ্জের মাধ্যমে বাস্তবায়িত ভেট্রা হল এমন একটি ঘোষণা, যা দেখায় ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চাকাঙ্ক্ষা যখন নিজেদের ভিতর থেকেই নির্মাণ করার আত্মবিশ্বাসের সঙ্গে মিলিত হয়, তখন ভারতীয় ঘড়ি-নির্মাণ কী সৃষ্টি করতে পারে। ইন-হাউস মেকানিক্যাল সক্ষমতা গড়ে তোলা বিশ্বের তুলনামূলকভাবে ছোট একটি ঘড়ি নির্মাতাদের সম্প্রদায়ের মধ্যে টাইটান-কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি, ভারতে আরও শক্তিশালী দেশীয় ঘড়ি-নির্মাণের ইকোসিস্টেম গড়ে উঠতেও অবদান রাখছে ভেট্রা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আধুনিক ঘড়ি-নির্মাণের ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

নতুন মুভমেন্টের সক্ষমতা চারটি স্বতন্ত্র এডিশনের মাধ্যমে বাস্তবে রূপ পেয়েছে, যার প্রতিটি নতুন টাইটান অটোমেটিকস কালেকশনে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। ভেট্রা 7A সিরিজ একটি বহুমুখী মুভমেন্ট আর্কিটেকচারের উদ্ভাবনী দক্ষতার পরিচয় দেয়, যা একটি অভিন্ন মূল প্ল্যাটফর্ম থেকে একাধিক মেকানিক্যাল ফাংশন তৈরি করতে সক্ষম। এই কালেকশনে রয়েছে ইনফিনিয়াম, ডুয়ালিস, মিনাইট এবং আট্রিয়াম—প্রতিটি ৩১৬এল সার্জিক্যাল-গ্রেড স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এবং ত্রি-স্তরীয় অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিংযুক্ত ডোমড স্যাফায়ার ক্রিস্টাল দিয়ে আবৃত। এই টাইমপিসগুলিতে শেপড ক্রাউন গার্ড-সহ আধুনিক কেস প্রোফাইল এবং ভার্টিক্যাল সাটিন ও পলিশড সারফেসের সমন্বয় রয়েছে। ঘড়িগুলিতে ব্যবহৃত X1 গ্রেড সুইস সুপারলুমিনোভা রাতের অন্ধকারেও সময় দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করে।

ইনফিনিয়াম: ভেট্রা ক্যালিবর 7A20+ দ্বারা পরিচালিত ইনফিনিয়াম-এ অপ্টিমাইজড ব্যারেল এবং মেইনস্প্রিং আর্কিটেকচারের মাধ্যমে ৭২ ঘণ্টার বর্ধিত পাওয়ার রিজার্ভ দেওয়া হয়েছে।এটি ৩ দিন পর্যন্ত চলতে পারে, যা টাইটান-এর মুভমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। ৪০ মিমি কেসের ভিতরে রয়েছে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি ৩ডি-প্রেসড ল্যাকার ডায়াল, যা গভীরতা তৈরি করে। অন্যদিকে, তীক্ষ্ণ ডায়মন্ড-কাট হ্যান্ডগুলি নির্ভুলতা এবং স্পষ্টতা বাড়ায়।

ডুয়ালিস: ৪২ মিমি কেসে তৈরি ডুয়ালিস-এ রয়েছে 7A37 ভেট্রা ক্যালিবর, একটি জিএমটি হ্যান্ড এবং অভ্যন্তরীণভাবে ঘূর্ণায়মান ২৪ ঘণ্টার বেজেল। এই ডুয়াল-টাইম কমপ্লিকেশন এমনভাবে ইঞ্জিনিয়ার করা হয়েছে, যাতে মুভমেন্টের নিরবচ্ছিন্ন ছন্দ বজায় রেখেই স্থানীয় সময় সহজে পরিবর্তন করা যায়। একাধিক টাইম জোনে যাতায়াত বা কাজ করেন এমন ব্যক্তিদের জন্য এটি আদর্শ সঙ্গী।
মিডনাইট: ভেট্রা 7A77 ক্যালিব্রে-এর শক্তিকে কাজে লাগিয়ে মিডনাইট-এর ডুয়াল-ডিস্ক বিগ-ডেট ডিসপ্লেতে দ্রুত পরিবর্তন দেখা যায়। ৪২ মিমি কেসের মধ্যে থাকা এই ঘড়িতে সমৃদ্ধ ভার্টিক্যাল প্যাটার্নের ডায়ালের সঙ্গে ফেসেটেড হ্যান্ড রয়েছে। এর নকশা একে একটি আদর্শ ড্রেস ওয়াচে পরিণত করেছে।

আট্রিয়াম: ৪২ মিমি কেসে থাকা আট্রিয়াম-এ রয়েছে অফসেট সেকেন্ডস সাব-ডায়াল। নর্লড বেজেল ঘড়িটির ড্রেসি লুক আরও বাড়িয়ে তোলে এবং ডুয়াল-ফিনিশ ব্রেসলেট টেক্সচার ও গভীরতা যোগ করে। স্যান্ডব্লাস্টেড ডায়ালের উপরে ক্লাসিক রোমান সংখ্যা সুস্পষ্টভাবে অবস্থান করছে। ভেট্রা ইন-হাউস ক্যালিব্রে 7A200-C দ্বারা পরিচালিত এই মডেলটি কনসিলড এবং ওপেন হার্ট—দুই ধরনের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

অভ্যন্তরে যা ইঞ্জিনিয়ার করা হয়েছে এবং বাইরে যা প্রকাশ করা হয়েছে—এই দুইয়ের পারস্পরিক সমন্বয় ঘড়ি-নির্মাণের উৎকর্ষে ব্র্যান্ডটির সক্ষমতাকে আরও গভীর করেছে। প্রতিটি ভেট্রা মুভমেন্ট হাতে অ্যাসেম্বল করা হয় এবং বিশ্বমানের NF S 81-513 এবং ISO 22810 মান পূরণের জন্য পৃথকভাবে পরীক্ষা করা হয়।

৪৭,৯৯৫ টাকা থেকে ৫৪,৯৯৫ টাকার মধ্যে দামের টাইটান অটোমেটিকস কালেকশনটি নির্বাচিত টাইটান ওয়ার্ল্ড ও হেলিওস স্টোর এবং Titan.co.in -এ পাওয়া যাবে। ভেট্রা-কে কেন্দ্র করে তৈরি এই কালেকশন ঘড়িপ্রেমী ও অনুরাগীদের টাইটান-এর মেকানিক্যাল ঘড়ি-নির্মাণের এক নতুন অভিব্যক্তির অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানায়। এখানে মুভমেন্টের কারিগরি দক্ষতা ঘড়িটির নিজস্ব অভিজ্ঞতার মতোই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *