মার্লিন গ্রুপ ও সিএসজেসি-এর উদ্যোগে ‘মার্লিন সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ঘোষণা

কলকাতা, ৩ আগস্ট, ২০২৬:সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ফিটনেস, বন্ধুত্ব এবং খেলার প্রতি আগ্রহ বাড়াতে ‘মার্লিন সিএসজেসি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ঘোষণা করা হলো। মার্লিন গ্রুপ এবং ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে।
সম্প্রতি সিএসজেসি ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং আলভিটো ডি’কুনহা। তাঁরা প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন এবং টুর্নামেন্টের খেলার সূচি বা ফিক্সচার নির্ধারণের জন্য লটারি তোলেন।
দু’দিনের এই ফাইভ-এ-সাইড ফুটবল প্রতিযোগিতাটি হবে মার্লিন গ্রুপের স্পোর্টস টাউনশিপ ‘মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক’-এ। মোট ২৩টি দল এতে অংশ নেবে। শহরের প্রথম সারির প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা এই টুর্নামেন্টে খেলবেন।

আগের বারের মতোই খেলা দুটি বিভাগে হবে— প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক/ডিজিটাল মিডিয়া। প্রতিটি বিভাগ থেকে আলাদাভাবে একটি দল চ্যাম্পিয়ন হবে।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থাকছে প্রিন্ট মিডিয়া: এই সময়, সংবাদ প্রতিদিন, আজকাল, জাগো বাংলা, যুগশঙ্খ, সিএসজেসি, উত্তরবঙ্গ সংবাদ, ইস্টবেঙ্গল সমাচার, দৈনিক জাগরণ, ফটোগ্রাফার্স টিম, প্রেস ক্লাব এবং দ্য ইকো অফ ইন্ডিয়া।
ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ায় থাকছে ; টিভি৯ বাংলা, আনন্দবাজার ডট কম, বিশ্ববাংলা সংবাদ, ইউটিউব বুলেটস, স্পিরিট অফ ময়দান, লেটস ফুটবল, আইএফএ টিভি, রেভস্পোর্টজ, তারা নিউজ, আজকাল ডট ইন এবং ইউটিউব ফাইটার্স।

মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা এই প্রসংগে বলেন “খেলাধুলা আমাদের একসঙ্গে কাজ করতে এবং শৃঙ্খলাবদ্ধ হতে শেখায়। সিএসজেসি-এর সাথে আমাদের এই উদ্যোগটি চালিয়ে যেতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাংভি বলেন “মার্লিন রাইজ-এ আরও একবার এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। সংবাদমাধ্যমের বন্ধুদের আমরা এখানে স্বাগত জানাই।”
অর্চিষ্মান ভাদুড়ী; সভাপতি, সিএসজেসির পক্ষ থেকে বলেন “মিডিয়ার কর্মীদের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট। এর ফলে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয়। সবরকম সাহায্যের জন্য মার্লিন গ্রুপকে অসংখ্য ধন্যবাদ।”
অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং আলভিটো ডি’কুনহা সাংবাদিকদের কাজের ফাঁকেও সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলার ওপর জোর দেন এবং এই সুন্দর আয়োজনের প্রশংসা করেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *