- 83.82 cm (33) উইডথ সেগমেন্টে অটো আইস মেকার সুবিধাযুক্ত ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর নিয়ে এল সংস্থাটি
নয়াদিল্লি, 18 জুন, 2026 – বাজারে নতুন ‘ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর’ সিরিজ নিয়ে এসে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্সের সম্ভার আরও বাড়াল LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া। এই নতুন রেঞ্জের মূল আকর্ষণ হলো 83.82 cm (33) উইডথ সেগমেন্টে অটো আইস মেকার সুবিধাযুক্ত ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর। মডার্ন ভারতীয় পরিবারগুলোর পরিবর্তনশীল জীবনযাত্রার চাহিদার কথা মাথায় রেখে এই নতুন রেঞ্জটি ডিজাইন করা হয়েছে। এতে প্রিমিয়াম ডিজাইন, ইন্টেলিজেন্ট স্টোরেজ ব্যবস্থা এবং অত্যাধুনিক কুলিং প্রযুক্তির এক চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে, যা গ্রাহকদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি খাবার দীর্ঘক্ষণ সতেজ রাখতে সাহায্য করবে।
574L থেকে 610L ধারণক্ষমতার এই নতুন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর সিরিজটি গ্রাহকদের 24*7 যখন ইচ্ছা বরফ পাওয়ার সুবিধা দেবে। মূলত আধুনিক রান্নাঘরের জন্য যারা বড় সাইজ এবং খাবার তাজা রাখার স্মার্ট প্রযুক্তি খুঁজছেন, তাদের কথা মাথায় রেখেই এই রেঞ্জটি তৈরি করা হয়েছে। প্রিমিয়াম গ্লাস এবং স্টিল ফিনিশের এই রেফ্রিজারেটরগুলো আধুনিক রান্নাঘরের চেহারাই বদলে দেবে এবং কিচেনকে দেবে একটি দারুণ স্টাইলিশ ও স্মার্ট লুক।
এই নতুন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটরটিতে রয়েছে দারুণভাবে ডিজাইন করা ফোর-ডোর লেআউট। এর ওপরের অংশে রেফ্রিজারেটর এবং নিচের অংশে ফ্রিজার দেওয়া হয়েছে, যাতে এটি ব্যবহার করা অনেক সহজ ও আরামদায়ক হয়। রোজকার দরকারি জিনিসগুলো চোখের সমান উচ্চতায় থাকবে, তাই বারবার নিচু হয়ে বা ঝুঁকে জিনিস বের করার কোনো ঝঞ্ঝাট থাকবে না। এর চওড়া শেলফগুলোতে বড় বড় হাঁড়ি-বাসন বা কন্টেইনার রাখার জন্য প্রচুর জায়গা পাওয়া যাবে, যা ভারতীয় রান্নাবান্নার অভ্যাসের জন্য একদম পারফেক্ট। আর এই ফোর-ডোর ডিজাইনের কারণে একদিকে যেমন খাবার-দাবার সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে, অন্যদিকে ফ্রিজ খুললে ভেতরের ঠান্ডা বাতাসও কম বের হবে।
এই সিরিজের রেফ্রিজারেটরগুলোতে রয়েছে LG-র বিশেষ ‘ইন্সটাভিউ’ প্রযুক্তি। এর ফলে ফ্রিজের দরজায় জাস্ট 2 বার টোকা দিলেই ভেতরের সবকিছু দেখা যাবে। এতে বারবার ফ্রিজের দরজা খুলতে হয় না, ফলে ভেতরের ঠান্ডা বাতাস নষ্ট হয় না এবং ব্যবহার করাও অনেক সুবিধাজনক হয়। এতে আরও রয়েছে ‘ফ্রেশকনভার্টার প্লাস+’ যা মূলত একটি আলাদা স্পেশাল কম্পার্টমেন্ট। এখানে বিভিন্ন ধরনের খাবার অনুযায়ী তাপমাত্রা কম-বেশি সেট করা যায়, যাতে সব খাবার একদম পারফেক্টভাবে তাজা থাকে। পাশাপাশি, এর ‘অটো আইস মেকার’ ফিচারটি বরফ পাওয়ার বিষয়টিকে আরও সহজ করে দেয়। এর সহজ রিফিলযোগ্য ওয়াটার ট্যাঙ্ক সিস্টেম অনবরত বরফ তৈরি করতে থাকে, যার ফলে যখনই প্রয়োজন তখনই চটজলদি বরফ পাওয়া যাবে।
এই রেফ্রিজারেটরে একটি ইন-বিল্ট ওয়াটার ডিসপেনসারও দেওয়া হয়েছে, যার ফলে ফ্রিজের চমৎকার ও স্মার্ট লুক বজায় থাকার পাশাপাশি খুব সহজেই ঠান্ডা জল পাওয়া যাবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে Door Cooling+™ প্রযুক্তি, যা ফ্রিজের সব কোণায় দ্রুত এবং সমানভাবে ঠান্ডা পৌঁছে দেয়। আর এর Hygiene Fresh+ ফিচারটি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর করে ফ্রিজের ভেতরের পরিবেশকে একদম ফ্রেশ ও জীবাণুমুক্ত রাখে।
ব্যবহারকারীদের সুবিধা আরও বাড়াতে এতে দেওয়া হয়েছে Smart Learner™ প্রযুক্তি। এটি ফ্রিজ ব্যবহারের অভ্যাসের ওপর ভিত্তি করে কুলিং ক্ষমতা নিজে থেকেই অ্যাডজাস্ট করে নেয়। আর যখনই খুব দ্রুত ঠান্ডা করার প্রয়োজন পড়বে, তখন কাজ করবে এর ‘এক্সপ্রেস ফ্রিজ’ ফিচার। স্মার্ট লাইফস্টাইলের জন্য এই রেফ্রিজারেটরগুলোতে রয়েছে LG ThinQ™ ওয়াই-ফাই কানেক্টিভিটি। এর সুবিধা হলো, গ্রাহকেরা ঘরে না থেকেও তাদের স্মার্টফোন বা অন্য কোনো স্মার্ট ডিভাইসের সাহায্যে দূর থেকেই ফ্রিজের ওপর নজর রাখতে পারবেন এবং এটি কন্ট্রোল করতে পারবেন।
এই নতুন রেঞ্জ বাজারে আনা প্রসঙ্গে LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেডের হোম সলিউশনস ডিরেক্টর ইয়ং মিন হাওয়াং বলেন, “LG ইলেকট্রনিক্স ইন্ডিয়াতে আমাদের সবসময় চেষ্টা থাকে এমন সব কার্যকরী ও নতুন প্রযুক্তি নিয়ে আসার, যা ভারতীয় গ্রাহকদের রোজকার জীবনযাত্রাকে আরও সহজ করে তোলে। আমাদের নতুন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর সিরিজটিতে প্রিমিয়াম ডিজাইন, ব্যবহারের সুবিধা এবং স্মার্ট প্রযুক্তির চমৎকার সমন্বয় ঘটেছে। বিশেষ করে 83.82 cm (33) উইডথ সেগমেন্টে অটো আইস মেকার সহ এই রেফ্রিজারেটরটি একদিকে যেমন গ্রাহকদের আধুনিক লাইফস্টাইলের শখ পূরণ করবে, ঠিক তেমনই সংসারের রোজকার দরকারি চাহিদাও মেটাবে।”
নতুন এই ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর সিরিজটি সারা ভারতের সমস্ত বড় রিটেল আউটলেট এবং LG-র নিজস্ব শোরুম ও বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। এর দাম শুরু হচ্ছে ₹1.18 লাখ থেকে।
এই নতুন রেঞ্জ বাজারে আনার মাধ্যমে, ভারতীয় গ্রাহকদের পছন্দ ও চাহিদামতো আধুনিক প্রযুক্তির পণ্য উপহার দিয়ে প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্সের বাজারে নিজেদের লিডারশিপ আরও মজবুত করল LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া।






