কলকাতার ধাপার এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল মার্লিন গ্রুপ, ডিআরসিএসসি ও টিডিএইচ সুইস হোমস


কলকাতা, ১৬ জুন ২০২৬: ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআর উদ্যোগ ‘মার্লিন আই অ্যাম কলকাতা’-র যৌথ উদ্যোগে একটি পাটশিল্প হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সহকারী পরিচালক শ্রীমতি একতা বেপারি। তিনি প্রশিক্ষণার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা, আর্টিজান আইডেন্টিটি কার্ড, প্রদর্শনীতে অংশগ্রহণ এবং পুরস্কার সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
এই কর্মশালায় ২৫ জন মহিলাকে পাটের হস্তশিল্প, ব্লক প্রিন্টিং, কাপড়ের ব্যাগ ও পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে ‘মা উন্নয়ন সমিতি’ গঠন করা হয়েছে, যাতে তাঁরা স্বনির্ভর উদ্যোগ গড়ে তুলতে পারেন। এই উদ্যোগকে উৎসাহিত করতে মার্লিন গ্রুপ মহিলা সমিতিকে ১৫,০০০ টাকা ডোনেশন হিসেবে তুলে দেন।
মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা প্রসঙ্গে বলেন, “ধাপার শিশুদের শিক্ষা ও মহিলাদের দক্ষতা উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এই পাটশিল্প প্রশিক্ষণ মহিলাদের আয়বৃদ্ধি ও অর্থনৈতিক স্বনির্ভরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
প্রশিক্ষণটি পরিচালনা করছে কদমবাগাছি বাংলার কারুশিল্প উন্নয়ন সংস্থা, যারা প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের তৈরি পণ্য বিপণন ও বিভিন্ন সরকারি মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *