ভারত, ২০২৬: ভারতের অন্যতম সেরা প্রিমিয়াম ফ্যাশন, সৌন্দর্য ও লাইফস্টাইল গন্তব্য শপার্স স্টপ তাদের বহু প্রতীক্ষিত সেলের ঘোষণা করেছে, যা এখন দেশজুড়ে তাদের সমস্ত স্টোরে চালু হয়েছে। প্রিমিয়াম কেনাকাটার অভিজ্ঞতার জন্য পরিচিত শপার্স স্টপ গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছে সর্বশেষ সিজনাল কালেকশনের পাশাপাশি চিরন্তন ক্লাসিক স্টাইল সবকিছু একসাথে, একটি সুবিধাজনক জায়গায় খুঁজে পাবার জন্য।
এই সেলে ৫০০-র বেশি প্রিমিয়াম ব্র্যান্ড রয়েছে, যার মধ্যে নারী, পুরুষ ও শিশুদের পোশাক, জুতো, অ্যাক্সেসরিজ, হ্যান্ডব্যাগ, সৌন্দর্য পণ্য এবং ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র অন্তর্ভুক্ত। দৈনন্দিন পরিধান ও অফিসের পোশাক থেকে শুরু করে উৎসবের পোশাক এবং আকর্ষণীয় স্টাইল পর্যন্ত সবকিছুই, ক্রেতারা বিভিন্ন রুচি ও বাজেট অনুযায়ী বিশাল সম্ভার থেকে বেছে নিতে পারেন।
এই সেল প্রসঙ্গে শপার্স স্টপ-এর কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট এবং চিফ মার্কেটিং অফিসার, জিতেন মহেন্দ্র বলেন, “আমাদের গ্রাহকরা ক্রমশই প্রিমিয়াম ফ্যাশনের সাথে উন্নতমানের কেনাকাটার অভিজ্ঞতা খোঁজেন। এই সেলটি ভারতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের এক বৈচিত্র্যময় সমাহারকে একত্রিত করার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে, যা শপার্স স্টপ-এর নিজস্ব ব্যক্তিগত পরিষেবার দ্বারা পরিপূরিত। আমাদের লক্ষ্য হলো পরিশীলিত স্টাইলকে আরও সহজলভ্য করা এবং একই সাথে প্রতিটি ধাপে একটি নির্বিঘ্ন ও সন্তোষজনক অভিজ্ঞতা নিশ্চিত করা।”
এই এন্ড অফ সিজন সেল”-এর মাধ্যমে গ্রাহকরা প্রধান ব্র্যান্ডগুলিতে ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই সেলে মাইকেল কর্স, সেরুতি ১৮৮১, জুসি কুচার, টমি হিলফিগার, ক্যালভিন ক্লেইন, ভেরো মোডা, ডাব্লিউ, জ্যাক অ্যান্ড জোন্স, অ্যাডিডাস এবং অ্যালডো-সহ আরও অনেক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ও প্রিমিয়াম লেবেল রয়েছে। *শর্তাবলী প্রযোজ্য।
একটি উন্নতমানের কেনাকাটার অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করতে, শপার্স স্টপ তার সিগনেচার পার্সোনাল শপার পরিষেবা, দোকানে বিশেষজ্ঞ সহায়তা এবং একটি নির্বিঘ্ন ওমনিচ্যানেল অভিজ্ঞতা প্রদান অব্যাহত রেখেছে। গ্রাহকরা দেশব্যাপী শপার্স স্টপ স্টোরগুলিতে অথবা অনলাইনে www.shoppersstop.com-এ এই সেলে কেনাকাটা করতে পারবেন।




