আনন্দদিন প্রতিবেদক :সম্প্রতি,দক্ষিণ কলকাতার ১২৩ যোধপুর পার্কে ‘লাসা’র নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল জাঁকজমকভাবে।

অনুষ্ঠানের উদ্বোধন হয় প্রতিষ্ঠানের ছাত্রীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে।লাসার কর্ণধার সুভাঙ্গিনী(সুহানা ) বললেন এখানে অভিনয়, নৃত্য, মিউজিক, প্রফেশনাল স্টুডিও ও রেডিও জকি শেখানো হয়।

সবথেকে বড় ব্যাপার এই প্রতিষ্ঠানে স্পেশাল চাইল্ড দেরও শেখার সমস্ত ব্যবস্থা আছে।শেখানোর পর কাজের সুব্যবস্থাও করা হবে । সবকিছু মিলিয়ে এটি একটি প্রকৃত প্রশিক্ষণ কেন্দ্র শিল্পী অনুরাগীদের জন্য।






