নয়াদিল্লি, ফেব্রুয়ারি 13, 2026 – ভারতের শীর্ষস্থানীয় ভোক্তা ইলেকট্রনিক্স ব্র্যান্ড LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড (LGE ইন্ডিয়া) আজ FY2026-এর থার্ড কোয়ার্টারের ফলাফল ঘোষণা করেছে। Q3 FY26-এ কোম্পানির অপারেশন থেকে আয় হয়েছে ₹41.14 billion, যেখানে Q3 FY25-এ তা ছিল ₹43.96 billion। Q3 FY26-এ কোম্পানির EBITDA মার্জিন দাঁড়িয়েছে 4.8%।

উৎসব-পরবর্তী সময়ে প্রত্যাশার তুলনায় চাহিদা কম থাকলেও, LGE ইন্ডিয়া হোম অ্যাপ্লায়েন্স ও হোম এন্টারটেইনমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তাদের বাজারে লিডারশিপের অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। এটি কোম্পানির শক্তিশালী ব্র্যান্ড স্ট্রেংথ ও কনজিউমার কনফিডেন্সের প্রমাণ।
ফলাফল তুলে ধরে LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মি.হং জু জেওন বলেন, “বহিঃপ্রভাবের কারণে গত কোয়ার্টার কিছুটা মন্থর থাকলেও, LGE ইন্ডিয়া গুরুত্বপূর্ণ B2C বিভাগগুলিতে আমাদের # 1 পজিশন ধরে রাখতে সক্ষম হয়েছে। শক্তিশালী ভিত্তি, ধারাবাহিক উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি স্ট্যাবিলিটির ওপর ভর করে আমরা নতুন উদ্যম নিয়ে Q4-এ প্রবেশ করেছি, যা আমাদের নতুন BEE-রেটেড পোর্টফোলিওর ইতিবাচক সাড়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। গ্রীষ্মকাল আসন্ন হওয়ায়, আমরা আমাদের টু-ট্র্যাক স্ট্র্যাটেজির মাধ্যমে কম্প্রেসর-ভিত্তিক পণ্যের চাহিদা পূরণে প্রস্তুত — একদিকে প্রিমিয়াম লাইনআপ এক্সপ্যান্ডিং এবং অন্যদিকে ‘LG এসেনশিয়াল’ সিরিজ আরও বিস্তৃত করা। পাশাপাশি, আমরা উচ্চ-মুনাফাযুক্ত AMC ব্যবসা সম্প্রসারণ এবং B2B অবকাঠামোগত সুযোগ কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন শুল্কের যৌক্তিক পুনর্গঠন ‘মেক ইন্ডিয়া গ্লোবাল’ লক্ষ্যে আমাদের অঙ্গীকারকে আরও গতি দেবে, কারণ আমরা দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে উৎপাদন প্রক্রিয়া আরও দক্ষভাবে সাজিয়ে নিচ্ছি। এই সব পদক্ষেপই প্রমাণ করে যে আমরা গ্রাহক ও শেয়ারহোল্ডার—উভয়ের জন্যই দীর্ঘমেয়াদে মূল্য সৃষ্টি করতে সক্ষম, এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আমরা আত্মবিশ্বাসী।”
রপ্তানির উপর বাড়তি মনোযোগ
আগামী দিনে মার্কিন শুল্ক হ্রাস এবং EU FTA কার্যকর হওয়ার ফলে রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। আগামী অর্থবছরে কোম্পানি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রিমিয়াম পণ্যকে সামনে রেখে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারও অন্তর্ভুক্ত।
ভারতকে কেন্দ্র করে LG টু-ট্র্যাক স্ট্র্যাটেজির ওপর জোর দেবে—একদিকে প্রিমিয়াম পোর্টফোলিও এক্সপ্যান্ডিং, অন্যদিকে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স কেনা গ্রাহকদের জন্য তৈরি ‘LG এসেনশিয়াল’ লাইনআপ আরও শক্তিশালী করা। এছাড়া, শ্রী সিটিতে তৃতীয় কারখানা চালু করার মাধ্যমে LGE ইন্ডিয়া-এর উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি, সমগ্র উৎপাদন ব্যবস্থায় স্থানীয়করণ আরও জোরদার করার দিকেও ধারাবাহিকভাবে গুরুত্ব দেওয়া হবে।
একইভাবে, Q4 FY26-এ স্ট্র্যাটেজি ফোকাস করা হবে:
● গ্লোবাল মার্কেটের সুযোগ কাজে লাগিয়ে LGE ইন্ডিয়া-এর রপ্তানি উপস্থিতি আরও বিস্তৃত করা
● উচ্চ-মুনাফাযুক্ত নন-হার্ডওয়্যার (AMC) পুনরাবৃত্ত ব্যবসা সম্প্রসারণ করে সার্ভিস-লেড গ্রোথ ত্বরান্বিত করা এবং দীর্ঘমেয়াদি কাস্টমার রিলেশনশিপস গড়ে তোলা
● ভারতের দ্রুত বিস্তৃত ইনফ্রাস্ট্রাকচার খাতের সুযোগ কাজে লাগিয়ে B2B ব্যবসাকে আরও শক্তিশালী করে তোলা




