ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

  • সংগঠন শুধু আন্দোলন নয়, সমাজসেবাতেও অগ্রণী। ইঞ্জিনিয়ারদের সম্মান ও সামাজিক দায়বদ্ধতার পথে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন।

ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন পালন করলেন কলকাতার নজরুল মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের Convener প্রতাপ নায়েক, President ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ, Vice President ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী, General Secretary ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা, Advisor ইঞ্জিনিয়ার শিবু বিশ্বাস এবং ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়।


উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, অশোক দে সহ একাধিক বিশিষ্ট অতিথি ও জনপ্রতিনিধি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে রাজ্যের প্রতিটি জেলায় ইউনিট কনফারেন্স ও জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার পর গত ৩০ ও ৩১ জানুয়ারি মৌলালী যুব কেন্দ্রে স্বামী বিবেকানন্দ হলে জেলা নেতৃত্বদের নিয়ে Delegates Conference-এর মাধ্যমে এই রাজ্য সম্মেলনের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মূল State Conference।
এই ঐতিহাসিক সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ার সদস্য অংশগ্রহণ করছেন। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং ক্যাডারদের একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *