‘জাতীয় দাবা প্রতিযোগিতা’-য় পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার জন্য দুজনকে বাছাই

নিজস্ব প্রতিবেদক:’জাতীয় দাবা প্রতিযোগিতা’-য় পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার জন্য অনুর্ধ ৭ বালক ও বালিকা বিভাগ থেকে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম দুজনকে চিহ্নিত করল ‘ধানুকা ধুনসেরী দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমী’।

ত্রিদিবসীয় প্রতিযোগিতার অন্তিম মুহূর্তে আজ সায়াহ্ণে গ্রাণ্ডমাস্টার ও অর্জুন পুরস্কার প্রাপক দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ও অপর গ্র্যাণ্ডমাস্টার সপ্তর্ষি রায়-এর উপস্থিতিতে বালক ও বালিকা বিভাগ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী সহ অন্যান্য সফল দাবাড়ুদেরও স্মারক ও শংসাপত্র দিয়ে উৎসাহ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে দিব্যেন্দু বড়ুয়া জানিয়েছেন, “জাতীয় দাবা প্রতিযোগিতার প্রাক্কালে পশ্চিমবঙ্গের ১৫ টা জেলা থেকে ১০০ জন বালক ও ৪২ জন বালিকা দাবা খেলোয়াড়দের নিয়ে গত ২ মে থেকে এখানে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট আণ্ডার সেভেন ওপেন অ্যাণ্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ’ চলছিল। বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে আজ ক্রীড়ানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। এই প্রতিযোগিতা থেকে উভয় বিভাগের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *