স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ সিজন ২

স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ সিজন ২ -এ উঠে এল বাংলার গর্ব, সাহস ও সংগ্রামের অনন্য গল্প। অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের এই মানবিক প্রয়াসে সম্মান জানানো হল এমন মানুষদের, যাঁরা সমাজের প্রতিকূলতা জয় করে নিজেদের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গড়ে তুলেছেন।

অনুষ্ঠান মঞ্চে উঠে এল ২২ বছরের ফ্লিপকার্ট ডেলিভারি গার্ল, পাঁচবার ব্রেইন টিউমার কাটিয়ে বেঁচে থাকা জয়ী দত্ত, ১০ বছরের শিশু শিক্ষিকা, অঙ্গহীন ছোট্ট অম্বিকা, আর পা দিয়ে লিখে মাধ্যমিক পাশ করা জগবন্ধু মণ্ডলের মতো সাহসী মানুষদের গল্প।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, এমপি, এমএলএ, প্রশাসনিক কর্তারা ও টলিউডের বহু তারকা—যেমন আবির চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখার্জী, নয়না গাঙ্গুলি, রজতাভ দত্ত, চিরঞ্জিত চক্রবর্ত্তী, শ্রীলেখা মিত্র, সাহেব ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্ত্তী, রাজ বর্মণ, জন ভট্টাচার্য, মমতা শঙ্কর, সুজিত দত্ত, নন্দিনী চট্টোপাধ্যায়, সুস্মিতা দে, পাওলি দাম, দেবশ্রী রায়। এই সম্মাননা অনুষ্ঠান এক নতুন বার্তা দিল—যে সত্যিকারের নায়ক সমাজেই লুকিয়ে আছেন, তাঁদের কণ্ঠস্বরকে তুলে ধরাই আসল শিল্প ও দায়বদ্ধতা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *