- ভারতের সবচেয়ে বড় অ্যানিমে কনভেনশনে অ্যাভেনিস ও নারুটো শিপ্পুডেনের অ্যাসোসিয়েশন প্রদর্শন করবে
কলকাতা, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬: জাপানের সুজুকি মোটর কর্পোরেশনের দু’চাকা যানের সহযোগি সংস্থা সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (SMIPL), আজ ঘোষণা করেছে যে তারা ভারতের সবচেয়ে বড় অ্যানিমে কনভেনশন- অ্যানিমে ফেস্ট ২০২৬-এ অংশ নিচ্ছে। এই অনুষ্ঠান হবে ১৪ এবং ১৫ই ফেব্রুয়ারি ২০২৬-এ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, ডব্লিউবিটিপিও, পার্ক সার্কাস, কলকাতায়।
মোবিলিটি এবং অ্যানিমের জগতকে একত্রিত করে SMIPL তার অ্যাভেনিস ও নারুটো শিপ্পুডেনের সহযোগিতা উপস্থাপন করবে। এর মাধ্যমে আকর্ষণীয় অন-গ্রাউন্ড অভিজ্ঞতার মাধ্যমে পূর্ব ভারতের অ্যানিমে প্রেমী এবং তরুণ রাইডারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে।
আজকের তরুণরা এমন গল্পের প্রতি আকৃষ্ট, যেখানে থাকে উদ্যম, উত্তেজনা এবং অদম্য সংকল্প, যা নারুটোকে প্রতিনিধিত্ব করে। সুজুকি অ্যাভেনিসও সেই একই স্পিরিটকে রাস্তায় তুলে ধরে তার স্পোর্টি ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ এবং দ্রুত গতির মাধ্যমে। এই মিলই অ্যাভেনিস ও নারুটো শিপ্পুডেনের সহযোগিতাকে স্বাভাবিকভাবে মানানসই করে তুলেছে। এটি একই সঙ্গে সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং তরুণ সংস্কৃতিকে উদযাপন করছে।
আসন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের সহ-সভাপতি দীপক মুত্রেজা বলেছেন, “SMIPL সবসময় রাইডিং অনুরাগী ও কমিউনিটির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে। অ্যানিমে ইন্ডিয়া ২০২৬ তরুণ দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি বিশেষ সুযোগ এনে দিয়েছে। অ্যাভেনিস ও নারুটো শিপ্পুডেনের সহযোগিতা এই অনুষ্ঠানে একটি অনন্য সাংস্কৃতিক মাত্রা যোগ করেছে, যা অ্যানিমে ভক্তদের নতুনভাবে সুজুকির জগতে নিয়ে আসছে। বিশেষভাবে সাজানো টেস্ট রাইড ট্র্যাকে দর্শকরা শুধু অ্যাভেনিস কে দেখবেন না, বরং এর গতি ও নিয়ন্ত্রণও সরাসরি অনুভব করবেন। আমরা কলকাতায় দর্শকদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং চাই তাঁরা একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে পারেন”।
অ্যানিমে ফেস্ট ২০২৬-এ SMIPL -এর বুথ হবে নারুতো ইউনিভার্স থেকে অনুপ্রাণিত একটি প্রাণবন্ত প্রদর্শনী। এখানে থাকবে একটি বিশেষ চার চরিত্রের ডিসপ্লে- নারুতো উজুমাকি, সাসুকে উচিহা, ইতাচি উচিহা এবং কাকাশি হাতাকে নিয়ে। এই ডিসপ্লে সঙ্গে থাকবে এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ, যা ফ্যানদের জন্য মূল আকর্ষণ হয়ে উঠবে। পুরো সুজুকি এভেনিস রেঞ্জ প্রদর্শিত হবে, যেখানে দর্শকরা কাছ থেকে দেখতে পারবেন এর স্পোর্টি স্টাইলিং, উন্নত ফিচার এবং সাহসী ডিজাইন ভাষা ।
এছাড়াও দর্শকরা পাবেন অ্যাভেনিস ও নারুটো শিপ্পুডেন -এর এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ দেখার সুযোগ এবং কসপ্লে আর্টিস্টদের পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। এই বুথে মোবিলিটি এবং অ্যানিমের জগত মিলেমিশে একটা অসাধারণ অভিজ্ঞতা তৈরি করবে, বিশেষ করে পূর্ব ভারতের তরুণ অ্যানিমে প্রেমী এবং রাইডারদের জন্য।
অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ভেন্যুতে একটি বিশেষভাবে ডিজাইন করা টেস্ট রাইড ট্র্যাক তৈরি করা হবে। এখানে গ্রাহকরা সুজুকি এভেনিসের দ্রুত পিক-আপ এবং চটপটে হ্যান্ডলিং নিজে অনুভব করতে পারবেন। টেস্ট রাইডে অংশগ্রহণকারীরা নিশ্চিত গিভঅ্যাওয়ে পাবেন, যা এই অংশগ্রহণকে আরও উত্তেজনাপূর্ণ এবং লাভজনক করে তুলবে।
অ্যানিমে ইন্ডিয়া ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে SMIPL (সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড) তরুণ দর্শকদের সঙ্গে যোগাযোগ করার প্রতিশ্রুতিকে আরও মজবুত করছে—উদ্ভাবনী সাংস্কৃতিক কোলাবরেশন এবং অভিজ্ঞতামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে। পপ কালচারে অ্যানিমেকে মোবিলিটির সঙ্গে মিলিয়ে এই কোম্পানি নতুন প্রজন্মের গ্রাহকদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলছে। এরা এমন স্কুটার খোঁজেন যা তাঁদের ব্যক্তিত্ব এবং আবেগকে প্রতিফলিত করে।





