- গত বছরের মতো এবারও আনন্দী ক্ল্যাসিক্যালস আয়োজন করতে চলেছে তাদের বাৎসরিক অনুষ্ঠান “ত্রয়ী”
২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ধ্রুপদ সঙ্গীত কেন্দ্রিক এক সুমধুর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যা।
কলকাতার উত্তম মঞ্চ সাক্ষী হয়ে থাকবে “ত্রয়ী” দ্বিতীয় পর্বের মঞ্চায়নের ।
পন্ডিত পুষ্পরাজ কোষ্ঠী, পন্ডিত নির্মাল্য দে, বিশিষ্ট ধ্রুপদ সঙ্গীত শিল্পী সুশ্রী রুবী মুখার্জী, বিদুষী কাবেরী কর এবং শ্রী তাপস দাস প্রমুখ শিল্পী এই উৎসবে অংশগ্রহণ করছেন। এছাড়াও উপস্থিত থাকবেন পদ্মশ্রী পন্ডিত ঋত্বিক সান্যাল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে গত বছরের অপার সাফল্যের পর আবার তাদের এই প্রয়াস। ভারতীয় সঙ্গীতের সবচেয়ে পুরাতন এই ধারা চির প্রবাহিত হয়ে থাকুক, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আরো বেশি করে পৌঁছে দেবার এবং প্রথিতযশা শিল্পীদের সঙ্গে নতুন প্রতিভা দের তুলে ধরার প্রতিজ্ঞা এবং পরিকল্পনা নিয়ে তাঁরা ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাবেন।
“ত্রয়ী”র এই সংস্করণে থাকবে ধ্রুপদ সঙ্গীতের সুর, ছন্দ আর পদের অপূর্ব সমাগম শ্রোতাদের হৃদয়ে এক অভূতপূর্ব অনুনাদ সৃষ্টি করতে সক্ষম হবে – এটা আনন্দী ক্ল্যাসিক্যালস এর প্রতিশ্রুতি !





