ভারতীয় দলের প্রধান স্পন্সর রূপে ঘোষণার পরে, অ্যাপোলো টায়ার ভারতের ক্রিকেটীয় চেতনার প্রতি এক শক্তিশালী আনুগত্যের মধ্যে দিয়ে তাদের বিজ্ঞাপনে নতুন মাত্রা নিয়ে এসেছে

গুরুগ্রাম, ভারত, ফেব্রুয়ারি 4, 2026: অ্যাপোলো টায়ার, ভারতীয় ক্রিকেট দলের শীর্ষ স্পন্সর, আজ তাদের নতুন ব্র্যান্ড ক্যাম্পেনের ঘোষণা করেছে, ‘প্রতিটি সফরই দৃঢ়’। যেখানে ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকরকে, ভারতীয় ক্রিকেট দলের বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, শুভমন গিল এবং অর্শদীপ সিং-এর সাথে ভারতীয় দলের অফিশিয়াল জার্সিতে দেখা যাচ্ছে, এই ক্যাম্পেন হল এক গভীর আবেগপূর্ণ ব্র্যান্ড ফিল্ম যা ভারতীয় ক্রিকেটের মনোবল এবং অ্যাপোলো টায়ারের মূল্যব্যোধের সাথে এটির সাদৃশ্যকে উদযাপন করে।

এ আর রহমানের আইকনিক মা তুঝে সালাম অ্যান্থেমের সাথে, এবং সেরা চলচিত্র নির্মাতা অভিনয় দেও-এর পরিচালনায়, এই চলচিত্র ছোটবেলা থেকে এই চারজন ক্রিকেটারের প্রকৃত যাত্রাকে, এবং প্রতিটি উদ্যোগে জাতীয় গৌরবকে সর্বাগ্রে রেখে তাদের পরিবার এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য যে অবিরাম পরিশ্রম করেছে সেই গল্পকেই তুলে ধরেছে। এটি শুধুমাত্র ভারতবর্ষের প্রতিনিধিত্ব করার স্বপ্নকেই উদযাপন করে না, বরং এই সম্মান অর্জন করা, সমুন্নত রাখা এবং পূরণ করার জন্য যে মান, শৃঙ্খলা এবং স্থিতিস্থাপকতার প্রয়োজন সেটিকেও উদযাপন করে।

এই ছবিটি যুব বয়সে তাদের সাহসী স্বপ্ন দেখা থেকে বর্তমানে ভারতবর্ষের জার্সি পরে খেলোয়াড় হয়ে ওঠার রূপান্তরকে তুলে ধরেছে, যেখানে শুধুমাত্র ট্যালেন্টের মাধ্যমে নয়, বরং সর্বশ্রেষ্ঠ হওয়ার আজীবন প্রতিশ্রুতির মাধ্যমে, তারা বিশ্ব মঞ্চে কোটি কোটি মানুষের আশাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এই গল্পের পাশাপাশি রয়েছেন কিংবিদন্তি ক্রিকেটার এবং অ্যাপোলো টায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সচিন তেন্ডুলকর। বহু প্রজন্মের ক্রিকেটার এবং লক্ষ লক্ষ ভারতীয়দের অনুপ্রেরণা স্বরূপ, তিনি স্থায়ী উত্তরাধিকার, মূল্যবোধ এবং বেঞ্চমার্কের প্রতিনিধিত্ব করছেন যা ভারতীয় ক্রিকেটকে সংজ্ঞায়িত করে চলেছে।

সম্পূর্ণ ছবিটি এখানে দেখুন: https://youtu.be/D_RJhCZNNT8

নীরজ কানওয়ার, ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, অ্যাপোলো টায়ার লিমিটেড বলেছেন, “এই ক্যাম্পেন অ্যাপোলো টায়ারের মূল বিশ্বাসকে প্রতিফলিত করে যা শ্রেষ্ঠত্ব, সহনশীলতা, শৃঙ্খলা এবং ধারাবাহিকতার মাধ্যমে গঠিত”। “প্রতিটি সফরই দৃঢ়” হল ভারতীয় চেতনার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, এবং আমরা যা কাজ করি সেটিতে সর্বশ্রেষ্ঠ হওয়ার অন্তর্নিহিত প্রতিশ্রুতি”।

সৃজনশীল দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়ে, সিমরন কানওয়ার যিনি এই বিজ্ঞাপন ধারণার সাথে সাথে এই স্ক্রিপ্ট এবং স্ক্রীনপ্লে লিখেছেন তিনি বলেছেন,
“প্রতিটি সফরই দৃঢ় – শুধুমাত্র একটা যাত্রার সূচনাই নয়। এটি হল শ্রেষ্ঠত্বর জন্য নিরলস সাধনা। এটা হয়তো একমাত্র বিজ্ঞাপন চলচিত্র যেখানে একটি খেলা থেকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একত্রিত করা হয়েছে তাও আবার আমাদের ক্রিকেটের জাতীয় সঙ্গীত, মা তুঝে সালাম গানের প্রেক্ষাপটে। একসাথে, এই বিষয়গুলি এই চলচিত্রকে সত্যিকারের আইকনিক করে তোলে, সেই ভাব, গর্ব এবং মানকে ধারণ করে যা বিশ্ব স্তরে শ্রেষ্ঠাত্বকে সংজ্ঞায়িত করে”।

এই চলচিত্র সম্পর্কে, দেবজিত সাইকিয়া, সেক্রেটারি, দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI), বলেছেন, “এই চলচিত্র প্রকৃতরূপে ভারতীয় ক্রিকেটের ভাবকে তুলে ধরেছে। এটি সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রয়োজনীয় পরিশ্রম, ত্যাগ এবং সহনশীলতাকে তুলে ধরেছে। BCCI অ্যাপোলো টায়ারের অংশীদার হতে পেরে খুবই গর্বিত, এক ব্র্যান্ড যারা প্রতিভাদের তুলে ধরার গুরুত্বকে বোঝে এবং এক সাধারণ আকাঙ্খা থেকে বিশ্বমানের দক্ষতা অর্জনকে উদযাপন করে”।

উদয়ন ঘাই, গ্রুপ হেড মার্কেটিং, অ্যাপোলো টায়ার লিমিটেড, বলেছেন “এই ক্যাম্পেন হল অ্যাপোলো টায়ার ব্র্যান্ডের দর্শনের এক দৃঢ় অভিব্যক্তি, যা তাদের পোর্টফোলিও জুড়ে কার্যক্ষমতা, সহনশীলতা এবং নির্ভরযোগ্যতার অবস্থানকে পুনঃস্থাপিত করে। ভারতীয় ক্রিকেটের ভারতবর্ষ থেকে বিশ্ব স্তরে পৌঁছানোর সাথে তুলনা করে, এই চলচিত্র অ্যাপোলো টায়ারের বৈশ্বিক ব্র্যান্ড রূপে নিজস্ব বিবর্তনকে প্রতিফলিত করে সেইসাথে গ্রাহকদের সাথে তাদের মানসিক সংযোগকে আরও দৃঢ় করে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *