প্রয়াত কবি নাসের মল্লিকের স্মরণ সভা

ধনিয়াখালি ব্লক যাত্রা প্রতিযোগিতা-গ্রামীণ লোকসংস্কৃতি মেলা ও বইমেলা উৎসব কমিটির উদ্যোগে কবি, সাহিত্যিক, শিল্পী ও গ্রামান্তর পত্রিকার সম্পাদক নাসের মল্লিকের স্মরণ সভা হয়ে গেল রবিবার সন্ধ্যায় ধনিয়াখালি(১) প্রাথমিক বিদ্যালয়ে এক ভাবগম্ভীর পরিবেশে‌।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি নৌশাদ মল্লিক। স্মৃতিচারণা করেন কবির সহধর্মিনী-প্রাক্তন শিক্ষিকা কোহিনুর খাতুন,মেজবোন-প্রাক্তন শিক্ষিকা মমতাজ মল্লিক, কনিষ্ঠ ভ্রাতা পান্থ মল্লিক, সংস্থার সম্পাদক পার্থ দাস, ভোলানাথ ব্যানার্জি, মানিক দাস প্রমূখ।

সঙ্গীত পরিবেশন করেন কবির কন্যা ডঃ বাবলি মল্লিক, অমলেন্দু সরখেল, কাশীনাথ সামন্ত, তপন পন্ডিত ও নবকুমার দাস। কবি নাসের মল্লিকের স্মৃতিচারণা করতে গিয়ে তাঁর অগ্রজ নৌশাদ মল্লিক ভাই নাসেরের বহুমুখী প্রতিবার কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। কবিতা আবৃত্তি করেন শেখ সিরাজ, সাদিয়া রোশনি মল্লিক, প্রদীপ দত্ত প্রমুখ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *