নিজস্ব প্রতিবেদক:”জীবনবোধের ভেতর দিয়ে / সন্দীপনার ভাব / নন্দিত সে চলন হলে / সবার জীবনে লাভ। / যুগে যুগে আলোর মানুষ / বার্তাবাহী বাতাস / মৌন মধুর অনুভবে / রক্ষা করে আকাশ। ” – এই ভাবে ছন্দে-ছড়ার মধ্য দিয়ে অভিনব এক গীতি-নৃত্য-আলেখ্য পরিবেশন, সুরনন্দন ভারতীর শিল্পীদের নাকতলা সৎসঙ্গ বিহারে শ্রীশ্রী অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী অনুষ্ঠানে।

ছড়া, গান ও সুর ঋতীশ রঞ্জন চক্রবর্তীর। সৌমি চক্রবর্তীর গানে শ্রোতারা আপ্লুত হয়ে ওঠেন। শিল্পী অর্পণ বেরার কণ্ঠটি সুখশ্রাব্য।

নৃত্যে প্রিয়াঙ্কা কর্মকার, ধৃতিমান দাস, প্রিয়স্মিতি পাত্র, জারা লস্কর, শেখ নাফিসা, স্বস্তিকা পালিত, সৌমশ্রী ঘোষ, দীপশ্রী ঘোষ, স্নেহা ভট্টাচার্য্য।

সঙ্গীত ও নৃত্য পরিচালনায় ছিলেন ঋতীশ রঞ্জন চক্রবর্তী ও চম্পা ভট্টাচার্য্য। ভাষ্যে দেবার্ঘ ভট্টাচার্য্য ও ঋদ্ধা দাস।
গালে তবলা লহড়া !পন্ডিত মল্লার ঘোষের গালবাদ্য শ্রোতাদের এক অসাধারণ অভিজ্ঞতা ! ভক্তদের অতি প্রিয়জন তাঁদের গুরু। আর প্রিয়জনের জন্মদিনে ম্যাজিক না হলে চলে আজকাল। সজল মিত্রর ম্যাজিক তাই শুধু ছোটদের নয়, বড়দেরও মাতিয়ে তোলে।
ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সকালের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে। এদিনের অন্যতম আকর্ষণ ছিল অমরদ্যুতি ছাত্র সংসদের ব্যান্ড। পাশ্চাত্য ও ভারতীয় আঙ্গিকের ফিউসন, অভিনবত্বের ছোঁয়া তাদের ভাবনায়। অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন তৃষ্ণা বণিক,জ্যোতির্ময়ী সাহা, সুপ্রিয়া সরকার,সুজিত সাহা।

সবশেষে লোকসংগীত ও শ্রীশ্রী ঠাকুরকে নিয়ে বিভিন্ন আঙ্গিকের গান শিল্পী পল্লব মন্ডলের। মুছর্না ব্যান্ড -এর পরিবেশনাও শ্রুতিমধুর হয়ে ওঠে।






