ধনিয়াখালীর কেশবপুরে ছোট্ট জলছবি পত্রিকার গুণীজন সংবর্ধনা, ছড়া উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান


শেখ সিরাজ:কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে ধনিয়াখালীর কেশবপুরে ছোট্ট জলছবি পত্রিকার 30 বছর পূর্তি উপলক্ষে ১লা মার্চ রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে গুণীজন সংবর্ধনা, ছড়া উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর রেনু পদ ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও কবি নৌশাদ মল্লিক, বিশিষ্ট কবি ও গল্পকার শেখ আব্দুল মান্নান, বিশিষ্ট সাহিত্যিক জারিফুল হক, ধনিয়াখালি কলমের সম্পাদিকা অমিয়া বন্দ্যোপাধ্যায়, ছোট্ট জল ছবির সম্পাদক রনজিৎ হালদার, আম আদমির সম্পাদক করুণাময় বিশ্বাস, মিঠে করা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় সিংহ, সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক, শিক্ষিকা শেফালী ঘোষ, সুচিত চক্রবর্তী সহ আরো অনেকে। বৈশাখী বসু সিংহের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের ও ছাড়াও বেশ কয়েকজন কবি, ছড়াকার, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও চিত্রশিল্পীকে সংবর্ধিত করা হয়। ছোট্ট জলছবি পত্রিকার সম্পাদক রনজিৎ হালদার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ও তার ছোট্ট জলছবি পত্রিকার দীর্ঘ ৩০ বছরের বিভিন্ন দিক নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করেন। এছাড়া সম্মানীয় অতিথিরা ছোটদের ছোট্ট জলছবি পত্রিকা বিষয়ে সুন্দরভাবে আলোকপাত করেন। অনুষ্ঠানে কবিতা ও ছড়া পাঠ করেন রাজিব মিত্র, কাশীনাথ মোদক, সুকুমার দত্ত, দীপ্তি চক্রবর্তী, অরূপ বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ মিত্র, স্বপন হালদার, শিবরাম মোহান্ত, বন্দনা মালিক, ডাক্তার সুকদেব ঘোষ, স্বস্তিক চট্টোপাধ্যায় প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধায় বিশিষ্ট শিল্পী সমন্বয়ে এক মনোরম সংস্কৃতি কে অনুষ্ঠান হয়। বিশিষ্ট সংগীত শিল্পী তিন কড়ি দাস একাধিক সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন। এছাড়া প্রখ্যাত শিল্পী নির্মাল্য গঙ্গোপাধ্যায় ও সপ্ততী গুহের গান ও দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। পিউ রক্ষিতের পরিচালনায় তারকেশ্বরের রূপকথা ডান্স টুপের কুশিলবরা সুন্দর নৃত্য পরিবেশন করে দর্শক শ্রোতাদের আকৃষ্ট করেন। ছোট্ট জল ছবির সম্পাদক রনজিৎ হালদার ও চন্দন হালদারের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠান সুচারুরূপে সঞ্চালনা করেন চন্দন হালদার ও অনুপ গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *