“গৌরী” ছবির ট্রেলার ও গান প্রকাশ পেল

আনন্দদিন প্রতিবেদক:সোমবার বৃষ্টির বিকেলে সাউথ সিটির ওয়ারহাউসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল প্রসেনজিৎ হালদারের ‘গৌরী’ ছবির ট্রেলার ও মিউজিক। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রসেনজিৎ হালদার নিজেই ।

বেশ কিছু ঘটনা এই গল্পে উঠে আসবে বলে জানা গিয়েছে যা খুব মর্মস্পর্শী। গর্ভবতী পাগলি ছাড়াও থাকবে আরও অনেক চরিত্র। সমাজের নানা দিক উঠে আসবে ছবিতে। ছবিটি প্রেম ও রোমাঞ্চের মিশেল। ‘গৌরী’ গল্পটি নারী শক্তির কথা বলে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষের কথা বলে, মানুষ ও প্রকৃতির উপর বিধাতার নৈতিক শাসনের কথা বলে, মিথ্যার বুক চিরে সত্য বেরিয়ে আসার কথা বলে। মানুষের জীবনে নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক ঘটনার প্রভাবের কথা বলে।

ছবিটির চিত্রগ্রহণ করেছেন আনমোল সাহা।ছবিতে তিনটি গান আছে। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম দেব।গান গেয়েছেন অনুপম রায়,লগ্নজিতা ও মেখলা।আবহ সঙ্গীত পরিচালক কে.ডি. (মুম্বাই), সম্পাদক সুব্রত চৌধুরী, প্রধান সহকারী পরিচালক অনামিক সাহা , দ্বিতীয় সহকারী পরিচালক সুমিত রায় ও শুভত্তম গঙ্গোপাধ্যায়।ছবিটি প্রযোজনা করেছেন এলপিডি প্রোডাকশন ও প্রযোজকবৃন্দ প্রীতিলতা বিশ্বাস, ললিতা বিশ্বাস ও প্রদীপ দত্ত।

ছবিটি ২৯ আগস্ট মুক্তি পেতে চলেছে বলে জানা গেল। নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য বাবলি।ছোটপর্দা, বড়পর্দায় বিভিন্ন ধরনের চরিত্র করলেও এই ছবিতে প্রিয়াঙ্কার লুক, অভিনয় সবাইকে চমকে দেবে-তার পূর্বাভাস ছবির ট্রেলার দেখেই অনুমেয়।অনান্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দোপাধ্যায়, চন্দন সেন, আরিয়ান ভৌমিক, সঞ্জীব সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, বিমল গিরি, বৃষ্টি বিশ্বাস, দেবপ্রতীম বিশ্বাস, শতাক্ষী নন্দী, স্বাতী মুখোপাধ্যায়, পূজা সরকার, দীপঙ্কর বিশ্বাস, প্রদীপ দত্ত প্রমুখ।
ছবিটিতে নিজের অভিনীত চরিত্র নিয়ে আড্ডা দিলেন আনন্দ সংবাদ লাইভ-এর সঙ্গে।শুনলেন রামিজ আলি আহমেদ।
সেই কথোপকথনটি সম্পূর্ণ আনকাট ভাবে রইলো আপনাদের জন্য।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *