নিজস্ব সংবাদদাতা:-২০২২ সালে প্রথম এই অন্নপূর্ণা পূজা হয় ধনিয়াখালি ব্লকের মামুদপুর মুখার্জি বাড়িতে। ২৬ মার্চ বৃহস্পতিবার, হিন্দু-মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই পূজায় অংশ গ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে। এবং অন্ন ভোগ গ্রহণ করেন। এই পূজার মূল উদ্দ্যোক্তা মুখার্জি পরিবারের শ্রী সুভাশিষ মুখার্জি। তাঁর পিতা পরলোকগত শিক্ষক ও সমাজসেবী শক্তিকান্ত মুখার্জি যাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় এই উদ্যোগ। শুভাশিস বাবু বর্তমানে লায়ন্স ক্লাব ধনিয়াখালির অন্যতম কর্ণধার ও প্রাক্তন সভাপতি। বর্তমানে ডিস্টিক লায়ন্স ক্লাবের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। যার কাছে সেবাই পরম ধর্ম। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতি বছর এই আয়োজনে ব্যবস্থা করা হয়।

মামুদপুরে এই অন্নপূর্ণা পূজায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নৌশাদ মল্লিক, শেখ সিরাজ, রিজিওনাল চেয়ারপার্সন সোমনাথ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ও লায়ন শান্তিময় দে, লায়ন নবকুমার কোলে, লায়ন বিমল কুমার দাস, ধনিয়াখালি লায়ন্স হসপিটালের ম্যানেজার সৌমেন সিংহ রায়, রাম হরি চক্রবর্তী সহ আরো অনেকে।





