বারুইপুরে আত্মপ্রকাশ করল Biryani & Beyond 24 (B&B 24)

খাঁটি স্বাদ, ঐতিহ্যবাহী রন্ধনশৈলী এবং গুণমানের প্রতিশ্রুতি নিয়ে শহরের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্র্যান্ড Biryani & Beyond 24 (B&B 24) এবার পদার্পণ করল বারুইপুরে। শুক্রবার নতুন শাখার শুভ উদ্বোধন করলো বারুইপুর সেলস ট্যাক্স অফিসের নিকট, মিদ্দে রোড, বনর্জি ফার্মেসির পাশে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী, খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী,কাউন্সিলর গৌতম কুমার বিশ্বাস প্রমুখ।

খাঁটি স্বাদ, সুবাস, ঐতিহ্য এবং অথেন্টিসিটি ও কোয়ালিটির জন্য বিখ্যাত B&B 24 বারুইপুরে খাদ্যরসিকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিতে চলেছে। প্রতিটি পদে থাকবে মান, স্বাদ এবং আন্তরিকতার ছোঁয়া।

উদ্যোক্তাদের বক্তব্যে,
“আমাদের লক্ষ্য খাঁটি স্বাদকে সঠিক দামে, সৎভাবে এবং ভালোবাসা দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া। বারুইপুরে আমরা নতুন পথচলা শুরু করতে চলেছি, এবং আমরা বিশ্বাস করি — এখানকার মানুষের ভালোবাসাই আমাদের শক্তি হবে।”

খাদ্যপ্রেমী সকলকে, পরিবারের সদস্যদের এবং শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং একসঙ্গে নতুন স্বাদের যাত্রার সূচনা উদযাপন করার জন্য।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *