নতুন বাংলা ছবি ‘ব্রহ্মার্জুন’-এর অফিসিয়াল টিজার প্রকাশিত, মাদক চোরাচালানের রাজনীতিকে কেন্দ্র করে রোমাঞ্চকর কাহিনি

✍️দিপান্বিতা মন্ডল

প্রকাশ পেল নতুন বাংলা ছবি ‘ব্রহ্মার্জুন’-এর অফিসিয়াল টিজার। অ্যাকশন, থ্রিল ও রোমাঞ্চে ভরপুর এই ছবিটি রিলিজ করতে চলেছে ২৩ মে, ২০২৫। পরিচালনায় রয়েছেন সৌভিক দে, প্রযোজনায় মীনা শেঠি মণ্ডল। নির্মাণ করেছে MS Films and Productions, সহযোগিতায় Sumanto Production & Distribution।
মূল চরিত্রে রয়েছেন রোহন ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। তাঁদের পাশাপাশি অভিনয় করছেন খরাজ মুখার্জি, মোহনা মীম, সুদীপ মুখার্জি, জয়জিত ব্যানার্জি, অমিথ শেঠি ও অনিন্দ্য ব্যানার্জি।
গল্পের পটভূমি ঝাড়খন্ডের দুটি কাল্পনিক অঞ্চল গালুড়ী ও শেখমুলুক। গালুড়ীর শাসক নরেশ পাল এবং শেখমুলুকের শাসক আলম শেখ। দুটি দলের মধ্যে চলে ক্ষমতার লড়াই, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাঁজা পাচারের বিশাল সাম্রাজ্য। এই পরিস্থিতিতে ব্রহ্মা ও অর্জুন প্রবেশ করে এবং নিজেদের আধিপত্য কায়েম করে।
টিজারে যা দেখা যাচ্ছে, তা থেকে স্পষ্ট — দুর্দান্ত চিত্রনাট্য, জোরালো অভিনয়, অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে ‘ব্রহ্মার্জুন’ হতে চলেছে একটি দারুণ উপভোগ্য ফিচার ফিল্ম। সব মিলিয়ে, সিনেমাটির টিজার ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। এখন অপেক্ষা ২৩ মে’র, যখন মুক্তি পাবে ‘ব্রহ্মার্জুন’।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *