নিজস্ব প্রতিনিধি: নৃত্য শিক্ষিকা দেবশ্রী সরকার ভকতের তাথৈ ডান্স অ্যাকাডেমির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল গত পঁচিশে মার্চ, দশঘড়া স্পোর্টিং ক্লাবের মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করেন ধনিয়াখালী ব্লক যাত্রা-লোক সংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির সম্পাদক পার্থ দাস। উদ্বোধনী বক্তব্য রাখেন সাংবাদিক ও ধনিয়াখালি ব্লক যাত্রা-লোক সংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির সভাপতি নৌশাদ মল্লিক। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন বিধায়ক অসীমা পাত্র। বাচিক শিল্পী শুভাশীষ সিংহ চৌধুরী, প্রমুখ।
তাথৈ ডান্স অ্যাকাডেমির শিল্পীরা খুব সুন্দর নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে তাথৈ ডান্স অ্যাকাডেমির কৃতি ছাত্রী দিয়া পোড়েল ও অদিতি কুন্ডুকে “এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড” দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তনুশ্রী দাস।
তাথৈ ডান্স অ্যাকাডেমির বাৎসরিক অনুষ্ঠান





