ঐতিহ্যবাহী পাথুরিয়াঘাটা রাজবাড়িতে শুটিং হয়ে গেল পুজোর গান ‘বলো দুগ্গা মাই কি’

সহায় ফাউন্ডেশন একটি সমাজসেবামূলক সংস্থা, যারা সারা দেশের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে। সমাজসেবার পাশাপাশি সংস্কৃতি ও বিনোদনের ক্ষেত্রেও সমানভাবে দায়বদ্ধ এই সংস্থা। আগামী প্রজন্মের প্রতিভাকে গড়ে তোলার জন্য বরাবরই উদ্যোগ নিয়ে এসেছে তারা। এই ধারাবাহিকতায় আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে তারা নির্মাণ করলেন পুজোর গান (মিউজিক ভিডিও সং)।
সহায় ফাউন্ডেশন এবং ঝলক ইনফোটেনমেন্ট এর যৌথ প্রযোজনায় ঐতিহ্যবাহী পাথুরিয়াঘাটা রাজবাড়িতে শুটিং হয়ে গেল পুজোর গান ‘বলো দুগ্গা মাই কি’। এই মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে সারেগামা ইন্ডিয়া। পুজোর গানের এই মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী, দেবলীনা কুমার, গৌরব চ্যাটার্জী, সুস্মিতা চ্যাটার্জি, জন ভট্টাচার্য, রুপসা মুখোপাধ্যায়, রেজওয়ান, প্রদীপ ভট্টাচার্য সহ প্রমুখ শিল্পীরা। গানের কথা লিখেছেন সোমরাজ দাস এবং গানটির পরিচালক ও সুরকার দেবাঞ্জন। কণ্ঠে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই সময়কার জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেষ্ঠা দাস, যিনি ইতিমধ্যেই ‘বহুরূপী’ ছবির ‘ডাকাতিয়া বাঁশি’ গানটির জন্য শ্রোতাদের কাছে প্রশংসিত।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *