এলজিই ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলি হিন্দুজা রিনিউয়েবলস এবং সানসিওর এনার্জি-এর সঙ্গে সোলার PPA চুক্তির মাধ্যমে নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তরকে ত্বরান্বিত করছে

  • এই উদ্যোগটি বার্ষিক 3.2 কোটি ইউনিটেরও বেশি ক্লিন ইলেকট্রিসিটি উৎপাদন করবে, যা প্রতি বছর প্রায় 50,000 ভারতীয় পরিবারের বিদ্যুৎ চাহিদার সমান।

নতুন দিল্লি, 25 মার্চ, 2026 – ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড এলজিই ইন্ডিয়া তাদের উৎপাদন কার্যক্রমে ক্লিন এনার্জি ব্যবহার বৃদ্ধির অঙ্গীকার হিসেবে হিন্দুজা রিনিউয়েবলস এনার্জি প্রাইভেট লিমিটেড (HREPL) এবং সানসিওর এনার্জি-এর সাথে দীর্ঘমেয়াদী সোলার পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (PPAs) স্বাক্ষর করেছে। এলজিই ইন্ডিয়া তাদের গ্রেটার নয়ডা এবং পুনে উৎপাদন কেন্দ্রের জন্য সৌর শক্তি সংগ্রহ করবে, যার ফলে একদিকে যেমন কার্বন নিঃসরণ হ্রাস পাবে, তেমনি সাস্টেইনেবল উৎপাদন ব্যবস্থার দিকে তাদের রূপান্তর আরও শক্তিশালী হবে।

এই চুক্তির অংশ হিসেবে, এলজিই ইন্ডিয়া তাদের পুনে উৎপাদন কেন্দ্রের জন্য HREPL-এর সাথে 9.80 মেগাওয়াট পিক (MWp) এবং গ্রেটার নয়ডা কারখানার জন্য সানসিওর এনার্জির সাথে 11 মেগাওয়াট পিক (MWp) সোলার PPA স্বাক্ষর করেছে। এলজিই ইন্ডিয়া উভয় কেন্দ্রের জন্য বার্ষিক প্রায় 3.21 কোটি ইউনিট নবায়নযোগ্য শক্তি সংগ্রহ করবে, যা প্রজেক্টের পুরো সময়কালে সম্মিলিতভাবে প্রায় 0.61 মিলিয়ন মেট্রিক টন CO2e নিঃসরণ কমাতে সাহায্য করবে।
“এই প্রজেক্টটি এলজিই ইন্ডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন, যা দেশে আমাদের প্রথম ক্যাপটিভ নবায়নযোগ্য শক্তি প্রকল্প হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সাস্টেইনেবল উৎপাদনের দিকে আমাদের দৃঢ় অগ্রগতিকে আরও শক্তিশালী করছে,” বলেন মিস্টার হং জু জিয়ন, ম্যানেজিং ডিরেক্টর ও চিফ সেলস এবং মার্কেটিং অফিসার, এলজিই ইন্ডিয়া। “এটি এলজির বৈশ্বিক সাস্টেইনেবল কমিটমেন্টসের সঙ্গে সুসংগত, যার মধ্যে RE100 উদ্যোগের আওতায় 100% নবায়নযোগ্য শক্তি অর্জনের লক্ষ্যে আমাদের অগ্রগতি অন্তর্ভুক্ত। আমাদের কার্যক্রম চালানোর বাইরে, এই সহযোগিতাগুলি 2070 সালের মধ্যে ভারতের নেট-জিরো লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অবদানকে আরও শক্তিশালী করে এবং দায়িত্বশীল উৎপাদনের পথে আমাদের যাত্রাকে ত্বরান্বিত করে। উৎপাদন ব্যবস্থার সঙ্গে ক্লিন শক্তিকে ইন্টিগ্রেটিং করে আমরা শুধু আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাচ্ছি না, বরং এলজিই ইন্ডিয়ার পণ্যের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থানও আরও উন্নত করছি।”
HREPL মহারাষ্ট্রের নান্দেড়ে অবস্থিত তাদের 27.7 MWp সোলার প্ল্যান্ট থেকে প্রতি বছর 1.61 কোটি ইউনিট ক্লিন বিদ্যুৎ সরবরাহ করবে, যা পুণে ফ্যাসিলিটির প্রায় 40% শক্তির প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং পুরো প্রকল্পের মেয়াদে প্রায় 0.31 মিলিয়ন মেট্রিক টন CO2e নির্গমন হ্রাস করবে। একইভাবে, সানসিওর এনার্জি উত্তর প্রদেশের এরাচে অবস্থিত তাদের 82.5 MWp সোলার প্ল্যান্ট থেকে প্রতি বছর প্রায় 1.6 কোটি ইউনিট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে, যার ফলে এলজিই ইন্ডিয়ার গ্রেটার নয়ডা ফ্যাসিলিটির প্রায় 30% শক্তির চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং প্ল্যান্টটিতে মোট নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিমাণ প্রায় 50%-এ উন্নীত হবে। একই সঙ্গে, পুরো প্রজেক্টের মেয়াদে প্রায় 0.30 মিলিয়ন মেট্রিক টন CO2e নির্গমন হ্রাস পাবে।
মিস্টার দীপক ঠাকুর, এমডি ও সিইও, HREPL বলেন, “এলজি ইন্ডিয়ার সাস্টেইনেবল উন্নয়নের যাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই মাইলস্টোনটি নবায়নযোগ্য শক্তি গ্রহণে এলজি ইন্ডিয়ার দীর্ঘমেয়াদি কমিটমেন্টসকে তুলে ধরে এবং কার্বন নিউট্রালিটি অর্জনের লক্ষ্যে ক্লিন উৎপাদনে তাদের রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে, পাশাপাশি আরও সাস্টেইনেবল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রজেক্টটি নির্ভরযোগ্য সবুজ শক্তি সমাধান প্রদান করার ক্ষেত্রে HREPL-এর কমিটমেন্টসকে প্রতিফলিত করে, যা সংস্থাগুলিকে তাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে সহায়তা করে।”
সহযোগিতাটি তুলে ধরে মিস্টার শশাঙ্ক শর্মা, ফাউন্ডার, চেয়ারম্যান ও সিইও, সানসিওর এনার্জি বলেন, “ভারতের বিভিন্ন সেক্টর ও ভৌগোলিক অঞ্চলে শিল্প খাতে ডিকার্বনাইজেশন ত্বরান্বিত করার ক্ষেত্রে সানসিওর এনার্জি অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভারতে এলজি ইলেকট্রনিক্সর ক্লিন এনার্জি ট্রানজিশন এগিয়ে নিতে যেতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতা শুধু একটি পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি এলজি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সম্পর্কের সূচনা, যা কোয়ালিটি, ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স, এবং কনসিস্টেন্সি জন্য সুপরিচিত, যে মূল্যবোধগুলি সানসিওরের সঙ্গেও গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। এই সহযোগিতার মাধ্যমে ভারতে উৎপাদিত এলজি ইন্ডিয়ার পণ্যগুলি ক্লিন এনার্জি দ্বারা চালিত হবে, যার ফলে গ্রাহকরা আরও সাস্টেইনেবল সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।”
উভয় চুক্তির মেয়াদ 25 বছর এবং এগুলি আনুষ্ঠানিকভাবে CY2026-এর দ্বিতীয় কোয়ার্টারে কার্যকর হবে। এই চুক্তিগুলি বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারতে একটি স্পেশাল পারপাস ভেহিকল (SPV)-এ এলজি ইন্ডিয়ার প্রথম স্ট্র্যাটেজিক ইকুইটি ইনভেস্টমেন্টকে চিহ্নিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *