আলিপুর বার অ্যাসোসিয়েশন ও মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মিলিত উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন, চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত

কলকাতা (সেপ্টেম্বর ‘২৫): ‘আলিপুর বার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ও পরিচালনায় আইনজীবী ভাইবোনদের সুবিধার্থে দক্ষিণ ২৪ পরগনার ‘জেলা দেওয়ানী ও ফৌজদারী আদালত’ প্রাঙ্গনে বুধবার থেকে শুরু হল রক্তদান শিবির ও নিখরচার স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার সকালে ঢাকুরিয়া-র মনিপাল হাসপাতাল-এর দুই ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ পারমিতা রায় ও ডাঃ সাগ্নিক রায় কে সাথে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষা শিবিরের দ্বারোদ্ঘাটন করেন ‘আলিপুর বার অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক আইনজীবী অমিত কুমার ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘আলিপুর বার অ্যাসোসিয়েশন’-এর সম্মানিত সদস্যাদের সম্মুখে ক্যানসার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন ডাঃ পারমিতা রায় ও ডাঃ সাগ্নিক রায়।

পরে ‘আলিপুর বার অ্যাসোসিয়েশন’-এর সম্মানিত সদস্য ও সদস্যাদের পাশাপাশি অন্যান্যদের বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা করে ঢাকুরিয়ার মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকুরায়ার মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, “আজ ‘আলিপুর বার অ্যাসোসিয়েশন’-এর আইনজীবী সদস্য ও সদস্যাদের জন্য নিখরচায় রক্তচাপ নির্ণয়, তাৎক্ষনিক রক্তে শর্করার মাত্রা নির্ধারণ, ওজন পরিমাপ, ফুসফুসের কার্যকারিতা সংক্রান্ত পরীক্ষা, অস্থিমজ্জার ঘনত্ব নির্ধারণ, ইসিজি, চক্ষু পরীক্ষা সহ অন্যান্য বিষয়ে চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়।”

অন্যদিকে ‘আলিপুর বার অ্যাসোসিয়েশন’-এর তরফ থেকে সম্পাদক আইনজীবী অমিতকুমার ঘোষ জানিয়েছেন, “সংগঠনের ৫ সহস্রাধিক সদস্য ও সদস্যাদের সুবিধার্থে আজ স্বেচ্ছা রক্তদান শিবির সহ আজ ও আগামীকাল দুদিন ব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য পরিষেবা শিবির আয়োজন করা হয়েছে।”

অন্যদিকে সংগঠনের কার্যনির্বাহী সমিতির সদস্য ঋজু চক্রবর্তী বলেছেন, “সাম্প্রতিক অতীতে দেখা গেছে আমাদের সংগঠনের সম্মানিত সদস্য ও সদস্যাগণের পাশাপাশি অন্যান্য আইনজীবী বন্ধুরাও প্রায়শই আচমকা বিভিন্ন রোগের শিকার হচ্ছেন, সকলের সুস্থতা কামনার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *